ঘাস এর সাগরে ফড়িং এর ডিঙ্গি নৌকো
খেলে রোদ্দুর বৃদ্ধ ত্রিভুজ চৌকো
ফড়িং এর ডানা আঁকড়ে সূর্য খেলে
প্রজাপতি হওয়া শুযো পোকা পাখা মেলে
ঘাস ফুল দোলে, দোলে মোরগের ঝুঁটি
শালিখের চোখে দুলছে আমার ছুটি
ছট ফট করে ছাগলের ছানা গুলো
চড়ুই মাখছে ছুটির পথের ধুলো
মাটি ফুঁড়ে কেঁচো উঠে এলো এই সদ্য
ছুটির সকাল লিখছে ছুটির পদ্য
টুনটুনি তার সঙ্গী কে ডাকে জোর
এমন সকালে ঘুম ভাঙ্গলো না তোর্
ডাক শুনে পাখি এগোচ্ছে গুটি গুটি
তার পায়ে পায়ে ঘুরছে আমার ছুটি
পুকুরে ছলকে উঠলো মাছের লাফ
ব্যাঙাচি দেখেই চনমনে ঢওড়়া সাপ
সবুজ শ্যাওলা যথারীতি উদাসীন
তার কাছে সারা বছর ছুটির দিন
শামুখ এর মুখ খোলস পেরোলো সবে
অনেকটা পথ এবার পেরোতে হবে
আমার এখনো কিছুটা রাস্তা বাকি
তোমার বলছি সঙ্গে আসবে নাকি।





























