কিছু মানুষের ঐকান্তিক প্রচেষ্টায় ওয়েবসাইটটি যাত্রা শুরু করলেও এটি কোন ব্যক্তি বিশেষের নয়। যারা কবীর সুমনের গান ভালোবাসি বা যাদের গানের আকাশই কবীর সুমন, ওয়েবসাইটটি তাদের সবার। বাবাকে নিয়ে গাওয়া সুমনের “তিনি বৃদ্ধ হলেন” গানটি যারা শুনেছেন, তাঁরা “বনস্পতির ছায়া” এর অর্থ বুঝেন। যিনি তাঁর কাজের মাধ্যমে ক্রমশ আমাদের মাথার উপর বনস্পতির ছায়া হয়ে উঠেছেন, নিজের সৃষ্টি কর্ম দিয়ে একটা প্রজন্মকে তিনি যেন মানুষ করে চলেছেন।
তাঁকে নিয়ে ওয়েবসাইটের যে কোন বিভাগে লিখতে পারেন, অংশ হয়ে উঠতে পারেন আমাদের কাজের। ওয়েবসাইটটিতে এখনও বহু গানের লিরিক ও অডিও সংযোজন বাকী রয়েছে। সমস্ত গান এবং ভিডিও ইউটিউব এবং সাউন্ডক্লাউড থেকে সংযোজিত।
কৃতজ্ঞ, সেই সব প্রতিষ্ঠান এবং ব্যক্তির নিকট, যারা নিঃস্বার্থ ভাবে সুমনের গান ও ভাষ্য পৌঁছে দেন সবার মাঝে।





























