এটি মূলত কোন অ্যালবাম নয়, শাহবাগের গন আন্দোলনকে কেন্দ্র করে ২০১৩ সালের ফেব্রুয়ারীতে আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করে সুমন যে ক’টি গান করেছিলেন, তা এখানে প্রকাশ করা হল।
১৬ই এপ্রিল, ২০১৪ সালে ‘জাতিস্মর’ ছবির জন্য সেরা সঙ্গীত পরিচালক হিসেবে জাতীয় পুরস্কার পান কবীর সুমন। কিছু কিছু মানুষের কাছে গিয়ে পুরস্কার গুলো নিজেরাই সম্মানিত হয়ে উঠে, এমন বিরল ঘটনার সাক্ষী হয়ে থাকা পত্রিকা গুলোর পাতা থেকে এবং সুমনের ব্যক্তিগত প্রতিক্রিয়া থেকে এই বিভাগের তথ্যগুলো সংগৃহীত।
এটি কোন অ্যালবাম নয়। রবীন্দ্রনাথের যে গানগুলো সুমনের কণ্ঠে অসাধারণ হয়ে উঠেছে, সেসব গানের ক্ষুদ্র সমন্বয়।









































