Search
Close this search box.

এ কেমন কান্না

এ তুমি কেমন তুমি চোখের তারায় আয়না ধরো,
এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো।

জন্মের আগেও, জন্ম পরেও জন্ম তুমি এমন,
সুরেরও গভীর সুরে পদাবলীর ধরন যেমন।
কথা নয়, নীরবতায় সজলতার আখর ধরো,
এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো।

এসেছি আগেও আমি যখন তুমি পদ্মাবতী,
কবেকার পুঁথির শোলক তোমার মতই অশ্রুমতী।

অশ্রুর একটি ফোঁটায় জন্ম আমার,আমার মরণ,
নীরবে জাতিস্মরের গল্প বলা তোমার ধরন।
ঝরেছো আগেও তুমি বৃষ্টি হয়ে, আবার ঝরো-
এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো !!

শেয়ার করুন:

সীমান্ত চুক্তি

সীমান্ত চুক্তি অনুমোদনে তৃণমূলের আপত্তি… বাংলাদেশের সঙ্গে করা সীমান্ত চুক্তি অনুমোদনে তৃণমূল কংগ্রেস শেষ মুহূর্তে বেঁকে বসায় বিক্ষুব্ধ দলটির সাংসদ

আরও পড়ুন / শুনুন >