Search
Close this search box.

কাহার গলায় পরাবি

কাহার গলায় পরাবি গানের রতনহার,
তাই কি বীণায় লাগালি যতনে নূতন তার ॥

কানন পরেছে শ্যামল দুকূল, আমের শাখাতে নূতন মুকুল,
নবীনের মায়া করিল আকুল হিয়া তোমার ॥

যে কথা তোমার কোনো দিন আর হয় নি বলা
নাহি জানি কারে তাই বলিবারে করে উতলা!

দখিনপবনে বিহ্বলা ধরা কাকলিকূজনে হয়েছে মুখরা,
আজি নিখিলের বাণীমন্দিরে খুলেছে দ্বার ॥

শেয়ার করুন:

সুমনামি ১১

শওকত এক তরুণ বাঙালি ব্যবসায়ী, মধ্য কলকাতায় গান-বাজনার যন্ত্রপাতির দোকান দিয়েছেন। ফিতে কাটার জন্য আমায় ধরে নিয়ে গেলেন। ছিমছাম দোকানে

আরও পড়ুন / শুনুন >