Search
Close this search box.

তুমি দেখবে

‘বন্ধুরা, যারা প্রাণপণে মরিয়া হয়ে বেছে নিচ্ছেন রাষ্ট্র, সরকার, প্রশাসনের উপরওয়ালাদের যাবতীয় উদাসীনতা… বিশেষ করে যারা আমার অনুজপ্রতীম, এমনকি আমার সন্তানপ্রতীম যারা, বিশেষ করা তাদের কাছে আমার অনুরোধ আমার আহ্বান, ওই কথাটা মনে রেখো বন্ধুরা, একটা লোককে
ঘায়েল করতে যদি এতগুলো প্রতিষ্ঠান দরকার পরে এবং এত রকমের মিথ্যে অপবাদ দিতে হয় তাহলে তোমরা যদি সংগঠিত হও, দেশ আরও উন্নত হবে বন্ধুরা। ভালো লোকেরা সংগঠিত হন, মানবতার দোহাই বন্ধুরা সংগঠিত হন। ভয় পাবেন না, দিকছেন তো সবকটা কাগজ কতরকম কতরকম কতরকম…’

তুমি দেখবে… তুমি দেখবে তুমি দেখবে
ওই দুটো হাত বাড়ালে,
কিছু হাত ওই হাত ধরবেই
তুমি তোমার মাটিতে দাঁড়ালেই
মাটি জানবে তুমি আস্থার পায়ে দাঁড়িয়েছ তাই স্নিগ্ধ
তাঁর জীবন স্তন্যে ধন্য…ধন্য হল বিশ্ব।

‘বন্ধুরা, চার্লস লিন্ডবার্গের নাম আপনাদের জানা? প্রথম তিন মহাসাগর অতিক্রম করেছিলেন প্লেন চালিয়ে। তাঁর একটা ছেলে ছিল, জানেন। ছোট্ট সেই শিশু পুত্রকে অপহরন করে নিয়ে যায় কারা যেন, তাকে মেরে ফেলা হয়। একজনকে সন্দেহ করে ধরা হয়… লিন্ডবার্গের শিশুর হত্যাকারী, সারা পৃথিবীর কাছে লিন্ডবার্গ তখন বীর/হিরো, সক্কলের দাবি উঠে সঙ্গে সঙ্গে লোকটাকে খুন করো, ফাঁসি দাও। লোকে ভালো করে দেখলও না এই লোকটাই সত্যি সত্যি লিন্ডবার্গের শিশুকে অপহরণ করেছিল কিনা, বিরাট একটা মুক্তিপণ চেয়েছিল কিনা এবং খুন করেছিল কিনা। জনরোষের কোলাহলে এই লোকটার কথা কেউ শুনতেই পেল না, লোকটির ফাঁসি হয়ে গেল। আমি যখন মার্কিন যুক্তরাষ্ট্রে ছিলাম বন্ধুরা, ১৯৮০ সাল থেকে… তখন বিস্তর পুরনো নথি, পুরনো কাসুন্দি ঘাঁটাঘাঁটির পর আমেরিকান প্রশাসন জানতে পারে যে ভুল লোককে ফাঁসি দেওয়া হয়েছিল, সম্পূর্ণ নির্দোষ একজন মানুষ ফাঁসি দিয়েছিল। আমেরিকার আরেক দম্পতি, তাঁদের মৃত্যুদণ্ড হয়েছিল ভুল কারনে। তাঁরা নাকি তৎকালীন সোভিয়েত ইউনিয়নের কাছে দেশের গোপন তথ্য ফাঁস করে দিয়েছিলেন, তাঁরা দেননি। আজ আমি কাল অন্য কেউ…’

তুমি দেখবে… তুমি দেখবে তুমি দেখবে
ওই দুটো হাত বাড়ালে,
কিছু হাত ওই হাত ধরবেই
তুমি তোমার মাটিতে দাঁড়ালেই
মাটি জানবে তুমি আস্থার পায়ে দাঁড়িয়েছ তাই স্নিগ্ধ
তাঁর জীবন স্তন্যে ধন্য…ধন্য হল বিশ্ব।

আমি বিশ্বাস রাখি একদিন এক দারুণ তুফান ছুটবে
তার ধাক্কায় এই দুনিয়ার সব ইমারত কেঁপে উঠবে।।
আমি স্বপ্ন দেখি একদিন চির সাম্যের ফুলে ধন্য
হবে মানুষের দেয়া রক্ত, মানুষের দেয়া স্তন্য।।
আমি প্রেমিকার ঠোঁটে আঁকবো সেই
ফুলের পরাগ আল্প,
আমি প্রেমিকের কাছে রাখবো সেই স্বপ্নের কিছু গল্প।।

আমি প্রেমিকার হাতে তুলে দেবো এক গুচ্ছ বন্য রঙ্গন
আমি প্রেমিকের কাছে খুলে দেবো এই আকুল বক্ষ অঙ্গন।
আমি বন্ধুর হাত ধরে চলে যাবো হালকা চলার ছন্দে
আমি বন্ধুর বুক ভরে দেবো সব আগামীদিনের গন্ধে।।

‘এই গানটা অনেকদিন আগে লিখেছিলাম। তখন কৌশিক আর ধ্রুব আমাদের সঙ্গে গিটার বাজাতো, আমি তখনও গিটার বাঁজাতে জানতাম না। তাই তখন লিখেছিলাম…’

আমি কৌশিক আর ধ্রুবর গীটারে গাইব জীবন কাব্য
আমি অন্য কথা অন্য গানে জীবনের কথা ভাববো।
যারা চলে গেছে তাঁরা রয়েছেন স্মৃতি প্রতীতির কোন কক্ষে
ফেলে আসা গান গুলো রয়েছে এই অন্য গানের বক্ষে।।
বেঁচে থাক সব বেঁচে থাক সব আহা মানুষ আমার বিশ্ব
আমি মানুষের মত পূর্ণ মানুষের মত নিঃস্ব।।

শেয়ার করুন:

বেড কভার

বেড কভারের প্রান্তে রাস্তা, সবুজ নক্সা জঙ্গলযখন তখন বেরিয়ে আসবে পাগলা হাতির দঙ্গল বেড কভারের নিচেই বালিশ খেলার পাহাড় হলেগোঙাতে

আরও পড়ুন / শুনুন >

ইচ্ছে হল

ইচ্ছে হল এক ধরনের গঙ্গাফড়িং অনিচ্ছেতেও লাফায় খালি তিরিং বিড়িং ইচ্ছে হল এক ধরনের বেড়াল ছানা মিহি গলার আব্দারে সে

আরও পড়ুন / শুনুন >