আমি নাগরিক কবিয়াল, করি গানের ধর্ম পালন
সকলে ভাবছে লিখছে সুমন, আসলে লিখছে লালন।
আমার গানের আনাচে কানাচে, কন্ঠী বদলে বোষ্টমি আছে
তার পিড়িতে ডুবল আমার, গীটারের আস্ফালন।
সামলে রাখিস বোষ্টমী তোর, বুকের মধ্যে আমার পাঁজর
তোর দরিয়ায় ডুবলো আমার, পাগলামি আস্ফালন।
মানুষ আমার সাধন গুরু, সেই মোকামেই যাত্রা শুরু
চলনে গান সংগে থাকে, বলনে আস্ফালন।
নড়ছে চরছে মাথার মধ্যে, খানিক গদ্যে খানিক পদ্যে
কয়রে কথা দেয়না দেখা, নাছোরবান্দা লালন।





























