Search
Close this search box.

বঁধু মিছে রাগ করো না

বঁধু, মিছে রাগ করো না, করো না।
মম মন বুঝে দেখো মনে মনে
মনে রেখো, কোরো করুণা॥

পাছে আপনারে রাখিতে না পারি
তাই কাছে কাছে থাকি আপনারি
মুখে হেসে যাই, মনে কেঁদে চাই
সে আমার নহে ছলনা॥

দিনেকের দেখা, তিলেকের সুখ
ক্ষণেকের তরে শুধু হাসিমুখ
পলকের পরে থাকে বুক ভ’রে
চিরজনমের বেদনা।

তারি মাঝে কেন এত সাধাসাধি
অবুধ আঁধারে কেন মরি কাঁদি
দূর হতে এসে ফিরে যাই শেষে
বহিয়া বিফল বাসনা॥

শেয়ার করুন:

রসিকতা

কে হাসলো, কে হাসালো হাসি দেখে কে শাসালও কে খেলো বিষম। সাবধান! হাসি মানা হাসলেই জেলখানা সাক্ষাৎ যম। গম্ভীর হয়ে

আরও পড়ুন / শুনুন >