Search
Close this search box.

যাও গান আণবিক বোমাটাকে ধরো
যদি পারো পোখরানে চাষবাস করো,
যাও গান বিজ্ঞানীদের গিয়ে বলো
ধ্বংসের ত্বত্তটা ভুলে যাই চলো।

যাও গান নেতাদের খিল দেয়া কানে
দেখি মন টলে কিনা পৃথিবীর গানে,
যাও গান মানুষের বিবেকের কাছে
ছেলেমেয়ে আর নাতি নাতনিরা আছে।

যাও গান ছেলে মেয়েদের হাত ধরো
মন্ত্রণা দাও বলো বিদ্রোহ করো,
যাও গান বলে দাও আরও একবার
পৃথিবীটা পাখি, গাছ, মানুষ সবার।

যাও গান সকলের কাছে গিয়ে বলো
পৃথিবীটাকে খুব ভালোবাসি চলো,
যাও গান দেখি কারা এই গান গায়
বোমা নয় সব্বাই যেন খেতে পায়।

যাও গান দাবী কর গণজাগরণ,
তুমি নিষ্ফল হলে, আমার মরণ।

শেয়ার করুন:

শাহবাগের আন্দোলন

বৃদ্ধতন্ত্র নবীনদের স্বপ্ন ধ্বংস করছে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে চলমান বাংলাদেশের আন্দোলনের সঙ্গে একাত্ম ভারতের সংগীতশিল্পী কবীর সুমনও। নিজের লেখা গানের

আরও পড়ুন / শুনুন >

শাহবাগ

শাহবাগ নিয়ে টেলিফোনে সুমন… এত দূর থেকে শাহবাগের উত্তাপ টের পেলেন কী করে? খবর থেকে জানতে পারলাম, হাজার হাজার ছেলেমেয়ে

আরও পড়ুন / শুনুন >