ঢাকায় একটি একক কনসার্টে…
“তিরিশ বছরের একটি বিশেষ রাজনৈতিক দলের শাসন, ক্রমশঃ অপশাসন, আরো অপশাসন, অত্যাচার, নির্বিচার খুন-ধর্ষণ, গ্রাম যেখানে যেখানে উঠে দাঁড়াচ্ছে, সেখানে আগে খুন; কিন্তু আমার দেশের গ্রামের মানুষ, অতিসাধারণ মেয়েরা, যাঁদের কথা আমরা শহরে বসে মোটেও ভেবে দেখি না, তাঁরা তাঁদের আঁশবটি, তাঁদের ঝ্যাটা, খুন্তি হাতে উঠে দাঁড়ালেন। তাঁদের জমি কেড়ে নেয়া হবে…….. একবারের জন্যেও সাধারণ মানুষদের কোন মত নেবার প্রয়োজনবোধ করেন না কেউ!………..সিঙ্গুরে ৪০০ একরের উপর মাল্টিক্র্যাফট বহু ফসলা জমি স্বচ্ছন্দে বাম ফ্রন্ট সরকার তুলে দিলেন টাটা মোটর্সের হাতে। একবারের জন্যেও গ্রামের মানুষদের কথা ভেবে দেখলেন না; এরা কোথায় যাবে?….”
(‘শালবল্লার বেড়ায় আগুন, বিরোধী নিশান উড়া’ গানটির পূর্বে )
“নন্দীগ্রামের ১৭০০০ একরের উপর জমি। ঠিক করে ফেললেন বাম ফ্রন্ট সরকার ওখানে কেমিকেল হাব হবে।…….. একটি মাদ্রাসাকে কেন্দ্র করে প্রতিরোধ তৈরী হয়। এর চেয়ে আনন্দের আর কিছুই নেই আমাদের উপমহাদেশের মানুষ হিসেবে, যখন সিপিআই এবং পুলিশ আসছিল তখন মুসলমানেরা (নন্দীগ্রাম মুসলিমপ্রধান), তাঁরা আযান দিচ্ছিলেন যাতে হিন্দুরা ও সতর্ক হয়ে যায়! হিন্দুদের এলাকা দিয়ে যখন ঢুকছিল সিপিআই এর গুন্ডা এবং পুলিশবাহিনী, তাঁরা শাঁখ বাজাচ্ছিলেন। নন্দীগ্রামে ১৯৪৭ সালের পর থেকে পুরোটাই ছিলো কমিউনিষ্টদের স্বাভাবিক রাজত্ব। …… আমাদের গ্রামের মানুষরা, আমাদের গ্রামের মমেয়েরা দেখিয়ে দিলেন কিভাবে লড়তে হয়…… ”
(‘জানান দিচ্ছে এই মুহুর্ত’ গানটির পূর্বে)





























