Search
Close this search box.

বেঁচে থাক

এখনও তাহলে হারায় নি প্রতিবাদ
এখনও তাহলে বেঁচে আছে প্রতিরোধ
সংহতি দিল দূর করে অবসাদ
শুরু হল তবে এ যুগের শোধবোধ |

কাস্তে ধানের অঙ্গিকারই আজও
মাটির সুজন মানুষরা দেয় ডাক
বাজো হৃদয়ের ধুক পুক জোরে বাজো
তাপসী মালিক এই গানে বেঁচে থাক |

কেমন ছিল সে মেয়েটা পোড়ার আগে
কারা মেরেছিল তাকে মেরেছিল কেন
গিটার আমার গর গর করে রাগে
দাবানল হতে চাইছে হৃদয় যেন |

এখানে হাজার ওখানে হাজার বারো
আর কোনওখানে তেইশ হাজার নেবে
সরকার তুমি একর কাড়তে পারো
প্রতিরোধ তুলে মানুষ জবাব দেবে |

জবাব দিচ্ছে সিঙ্গুর নন্দীগ্রাম
শাঁখের আওয়াজ আজানে যাচ্ছে মিশে
ব্যারিকেড তোলে বিশু আর আসলাম
শাসক তোমার লালসা মিটবে কিসে |

দ্যাখো বন্ধুরা গাঁয়ের মেয়েরা আসে
হাতে আঁশবটি বুকে শপথের ডাক
মেয়েরা কিন্তু লড়তেও ভালোবাসে
ওদের লড়াই এই গানে বেঁচে থাক |

সিঙ্গুর ও নন্দীগ্রামের আন্দোলন চলা কালীন এই কবিতাটি ১১ জানুয়ারী এর দৈনিক স্টেটসম্যান পত্রিকায় প্রকাশিত হয়।

শেয়ার করুন:

এটাই এখন কাজ

সহজে স্বস্তি দেব না কাউকে আমিঅস্বস্তিতে রয়েছি অনেকদিন,রাস্তার কুকুরের জিভ হয়ে ঘামিতোমারও দেখছি অবস্থা সঙ্গিনঝুলছে লালায় মাখামাখি হয়ে জিভরোদ্দুরে উবে

আরও পড়ুন / শুনুন >

নেচে ওঠ

নেচে ওঠ নিথর সময় , নেচে ওঠ থমকে যাওয়া বেঁচে ওঠ বুকের মধ্যে নতুন গানের নৌকো বাওয়া নেচে ওঠ সৃষ্টিছাড়া

আরও পড়ুন / শুনুন >