Search
Close this search box.

মুসলমান-ও-খৃষ্টানমুক্ত ভারত

একটি খবর: ২০২১ নাগাদ ভারত মুসলমান-ও-খৃষ্টানমুক্ত হবে – বিজেপির রাজেশ্বর সিং জানিয়েছেন। তার পর এই লিরিক:
উত্তুরে হাওয়া কাঁপিয়ে তুলছে হাড়…

শীতের সকালে রোদ্দুর ম্রিয়মান
বিজেপি নেতার গর্জন শুনি দূরে
নিকেশ করবে মুস্লিম খৃষ্টান।

দুহাজারেকুশ রাজেশ্বরের সিং
গুঁতিয়ে তাড়াবে এ-দুই সম্প্রদায়
ঘোষণা বিজেপি নেতার এ-চোদ্দোয়
বিধাতা জানেন কী-কারণে হাসি পায়।

বিজেপি এখন ভিজেপি রক্তে ভিজে
বিধর্মীদের নিকেশ কল্পনায়
পারলে যীশুকে আবার হত্যা করে
যবনরক্ত আঁজলা ভরেই খায়।

নির্মূল খৃষ্টান আর মুসলমান
দুহাজারেকুশে ঘোষক বিজেপি নেতা
ম্লেচ্ছরক্তে হবে কি পূণ্যস্নান
তবেই হবে কি ওদের যুদ্ধজেতা।

নাকি সব্বাই হিন্দুই হয়ে যাবে
আগ্রায় হলো ছোট্ট রিহার্সাল
ওদের ধর্ম এভাবে শান্তি পাবে
সঙ্গে বাজবে হিন্দুত্বর তাল।

এই হবে দেশ ভেবেছিল বুঝি কেউ
ভগৎ সিং বা ক্ষুদিরাম প্রীতিলতা
মুঙ্গের জেলে দু’শোর ওপরে ফাঁসি
গান্ধীর বুকে বুলেটের স্তব্ধতা।

সকলকে মারো – সাবাশ বিজেপিরাজ
সাজাও মুণ্ডু যবনের থরে থরে
কে আর জানবে কাদের গুলির মুখে
দাঁড়িয়েছিলেন হেমন্ত করকরে –
কারা মেরেছিল আপনাকে করকরে!!!

শেয়ার করুন:

প্রথম সবকিছু

প্রথম স্কুলে যাবার দিন, প্রথমবার ফেল,প্রথম ছুটি হাওড়া থেকে ছেলেবেলার রেল,প্রথম খেলা লেকের মাঠে প্রথম ফুটবল,মান্না, পিকে, চুনির ছবি- বিরাট

আরও পড়ুন / শুনুন >