
সুরের জন্য শহীদ
আলতাফ মাহমুদ,
আমার ভাইয়ের রক্তে রাঙানো
একুশে রয়েছি বুঁদ।
মৃতদেহ কেউ পায়নি,
দাফনও তো করা যায়নি,
বাংলাদেশেরই মাটিতে কোথাও হয়েছে তোমার স্থান –
এ দেশের জল হাওয়ায় মিশেছে তোমার সুরের গান।
কারা মেরেছিল তাঁকে?
শাহবাগ মনে রাখে…
মনে রাখাটাই হয় ইতিহাস একুশে ফেব্রুয়ারি,
বাংলা গানের কসম বলছি আমি কি ভুলতে পারি?





























