Search
Close this search box.

আমরা বাধ্য হব

ওরা যদি কেড়ে নেয় রুটি
আমরা বাধ্য হব বীরের রক্তে
শস্য ভিজিয়ে নিয়ে বাঁচতে।।
যেভাবে বেঁচেছিলেন আমাদের দাদু দিদি মা-রা।

আমারা বাধ্য হব বাঁচতে
আমারা বাধ্য হব বাঁচতে,
সেই কবেকার ধান নিয়ে
বোনা হয়ে গেছে ধান কত যুগ আগে।।

আমাদের দেশটাকে রক্তে ভাসিয়ে গেছে যারা
তাদেরও অনেক আগে তারা,
ডাকাত দস্যু তরোয়াল আর পুঁজিবাদ
শস্যের ছেলে মেয়ে আমরা
চষা ক্ষেত স্বপ্নের কারিগর
হতে পারে এ দেশ ছোট্ট
হাজার শীতের রাত কেটেছে তো আমদেরই ঘরে
লক্ষ সোহাগা হাত সারা এপ্রিল মে মাসে বুনেছে শস্য
আর খেটেছে, তুলেছে ধান ফসলের গোলা
জমিয়েছে যুদ্ধের জন্য, শান্তির জন্যেও তারা।

শেয়ার করুন:

সুমনামি ০১

গত ২৩ এপ্রিল ‘তোমাকে চাই’ নামে আমার নিজের লেখা-সুর করা আধুনিক বাংলা গানের প্রথম অ্যালবামটি প্রকাশের কুড়িতম বার্ষিকী উদ্যাপন করলেন

আরও পড়ুন / শুনুন >

দিলশাদ

গানের কসম দিলশাদ, দিলশাদ স্বরলিপি লেখা কাবিননামায় সই মধ্যবিত্ত পাড়ায় পড়েছি বাদ তবুও আমরা বাঁচবোই, বাঁচবোই। বুড়ো হয়ে গেছি তবুও

আরও পড়ুন / শুনুন >