Search
Close this search box.

বিশ্বাস রাখি চুমুতে

বিশ্বাস রাখি চুমুতে, বিশ্বাস আশ্লেষে
বিশ্বাস রাখি ঠোঁটে ঠোঁট রেখে মরে যাওয়া ভালোবেসে
বিশ্বাস রাখি কামনায়, বিশ্বাস রাখি ঘামে
বিশ্বাস রাখি আদরে আদরে স্বর্গ যখন নামে।

বিশ্বাস রাখি আঙ্গুলে, বিশ্বাস রাখি হাতে
বিশ্বাস রাখি তোমার স্বপ্ন মিশবে আমার রাতে
বিশ্বাস রাখি ইচ্ছে’য়, বিশ্বাস রাখি মোহে
বিশ্বাস রাখি তোমাকে চাওয়ার একরোখা বিদ্রোহে।

বিশ্বাস রাখি দেহে, বিশ্বাস রাখি মনে
বিশ্বাস রাখি কাল-বৈশাখী জুটবে ঈশানকোণে
বিশ্বাস রাখি ধ্বংসে, বিশ্বাস রাখি সৃষ্টি
বিশ্বাস রাখি শুকনো মাটিতে কামনা আনবে বৃষ্টি।

শেয়ার করুন:

বিভূতিভূষণ

বুনোফুলে ঘুরে ঘুরে প্রজাপতি ক্লান্ত যখন শুঁয়োপোকা থামে যেই চেনা চেনা গাছের গুঁড়িতে তখন বিকেল দেয় সন্ধের আল ধরে হানা

আরও পড়ুন / শুনুন >

সুমনামি ২১

এক কালের দুই কণ্ঠশিল্পীকে আমি আমার জন্ম থেকে দেখেছি। তাঁদের মধ্যে এক জনের জন্মশতবর্ষ এই ২০১৪। সুধীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। বিশ শতকের

আরও পড়ুন / শুনুন >

আপনারও দেশ

মুখ্য চেনেন প্যাবলো নেরুদা মন্ত্রী চেনেন মার্কেস মুখ্যমন্ত্রী বলতে পারেন এই দেশখানা কার দেশ | মুখ্য চেনেন শিল্প মন্ত্রী চেনেন

আরও পড়ুন / শুনুন >