ভুলো না অথবা ভুলে যেও
শোক শেষ হলে ভাত খেও
প্রেমিক খুন হলেও খিদে
জীবনের সেটাই সুবিধে
আবার প্রেমের স্বাদ পেও।
সেই প্রেমও যদি হয় খুন
জানবে তা এদেশের গুণ
পুলিশের গুণগান গেও।
বিধর্মী বিধর্মে থাক
লাল বাজারেই সাত পাক
সৃষ্টির হেফাজতে যেও।
প্রেম বুঝি থাকে বারমাস
রেল লাইনের ধারে লাশ
বেবাক কবর দেয়া শ্রেয়।





























