বিভিন্ন সময়ে অনলাইন থেকে সংগৃহীত ছবিগুলোর জন্য কৃতজ্ঞতা নাম না জানা অগণিত মানুষের প্রতি, যারা বিভিন্ন অনুষ্ঠানে সুমনের উপস্থিতির আমেজ কিছুটা হলেও ছড়িয়ে দেয়ার চেষ্টা করেছেন ছবিগুলো শেয়ার করে।
একটি অসম্ভব সুন্দর দৃষ্টি নন্দন সাইট হয়েছে যাতে ইনফর্মেশান ও আছে অনেক। সুমন আমাদের দিয়েছেন অনেক। এবার সময় এসেছে কিছুটা ফিরিয়ে দেবার। সাইটটির গুনিমান যদি ঠিক ভাবে রক্ষ্যা করা যায় তবেই কাজের কাজ হবে একটি। আমার মনে হয় সে বিষয়ে এডমিন নিশ্চই প্রতিজ্ঞাবদ্ধ।
দেখি এই সাইট ভেসে যায় কত দূরে , বন্ধুরা তাকে কতদূর নিয়ে যায়!!
এই সাইটটি সম্পর্কে মনে হয় অনেকেই জানেনা, এই পেজের কথা সবাইকে জানানো দরকার। পেজে অনেক তথ্য রয়েছে এবং সেটা বেশ গোছানো। অনেকদুর যাবে এই পেজ সেটাই আশা করি।
এখানে এসে আমি আমার মনের মত জিনিস গুলো খুঁজে পেয়েছি, আমার তীব্র ইচ্ছা উনাকে জানার। অনেক সুন্দর একটা সাইট। আমি ব্যক্তিগতভাবে আপনার প্রতি অনেক কৃতজ্ঞ।
খুব ভালো লাগলো ওয়েবসাইটটা। আরও ভালো লাগলো দেখে যে, আমি ভিউয়ার নাম্বার ৭৫,৭৯২।
সুমন কাকু, তুমি শুধু শুধু বল তোমার গান আর কেউ শোনে না… তাহলে এরা কারা?
Admin plz continue the process…
Love you all…
খুব ভালো লাগলো… সুমনকে আমার শ্রদ্ধা… উনি আরও অনেক গান লিখুন, সুর দিন, শোনান… আমাদের সমৃদ্ধ করে তুলুন।
আমি বাংলাদেশের নাগরিক, তাই অনেকাংশেই বঞ্ছিত এই প্রিয় মানুষটির অনেক কিছু থেকেই। সুমনের সৃষ্টিকর্ম গুলো ধরে রাখতে আপনাদের এমন উদ্যোগে সাধুবাদ জানাই।
কবীর সুমন যদি এই মতামতটি দেখে থাকেন তবে তাঁর কাছে অনুরোধ থাকবে, আর একটি বার হলেও অন্তত একটি কনসার্ট করুন এদেশে। অনুরোধে, মিনতিতে আমরা এপারের মানুষেরাও আপনাকে অনেক চাই, ভালোবাসি। শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক হিসাবে যে জাতীয় পুরস্কারটি পেলেন তাতে আমরাও যে বাঙালি হিসাবে ভীষণ গর্বিত !!
অসাধারন সাইট। আপনারা যদি গানের কর্ড গুলো লিপিবদ্ধ করে রাখেন, উপকৃত হব।
একটা অসম্ভব সুন্দর ওয়েবসাইট হয়েছে এটা,অনেক তথ্য রয়েছে। রয়েছে অনেক অচেনা গান ও লেখাও,খুব ভালো লাগলো দেখে,পড়ে, শুনে, জেনে, বুঝে, অনুধাবন করে……..সত্তি কথা বলতে সুমন আমাদের বহু কিছু দিয়েছেন, হয়্তো সেই মূল্য আমরা কখনই পূরণ করতে পারবনা,কিন্তু এই টুকু তো করাই যায়…সেই মানুষটার জন্য যে প্রায় ৬৬ বছর বয়সেও মনচে শিড়দারা সোজা রেখে,হাতে সেই Alhambra- র আকুইসটিক গীটার-এ নির্ভুল স্ট্রাম করে জোর গলায় গেয়ে ওঠেন “হাল ছেড়োনা বন্ধু….” গেয়ে ওঠেন ” বয়্স আমার মুখের রেখায় শেখায় আজব ত্রিকোনমিতি”। আমাদের এখন বহু কিছু শেখার আছে…..। এই সাইট টির জন্য আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা রইলো। ভালো থাকবেন...
প্রয়োজনীয় কাজ, একসময় শুরুও করেছিলাম। সুমন অনুরাগীদের অনাকাঙ্ক্ষিত বাঁধায় আটকে বন্ধ করতে বাধ্য হয়েছিলাম। এডমিনকে শুভেচ্ছা, সুমনের কাজ বেঁচে থাকবে আপনাদের মত প্রেমিকদের মাধ্যমেই।
নিঃসন্দেহে অসামান্য প্রয়াস। ধন্যবাদ দিলে সত্যিই ছোট করা হবে। অন্য কোন জুতসই শব্দ বাকি থাকল।