Search
Close this search box.

RSS SONG

এই গানটি আমি আজ (২৩,১২,২০১৪) বানিয়ে, একটি ছোট ডিজিটাল রেকর্ডারে রেকর্ড ক’রে সাউণ্ডক্লাউডে তুলে দিলাম। কলকাতার জনসভা-সমেত নানান জায়গায় হিন্দুত্ববাদী শীর্ষ নেতারা যা যা বলেছেন তারই ভিত্তিতে গানটি লেখা। বলা বাহুল্য তাও বলে রাখি – ‘হিন্দু ধর্ম’ নয় আর এস এস ও হিন্দুত্ববাদীরা যা বলছেন তা নিয়েই এই গান।

এই রেকর্ডিং-এ কোনও আলাদা মাইক্রোফোন ব্যবহার করিনি। আমার ঘরেই রেকর্ড করেছি TASCAM DR-05 রেকর্ডারের সাহায্যে – যন্ত্রটির বিল্ট-ইন মাইক্রোফোনে, যন্ত্রটি হাতে ধ’রে মুখের কাছে এনে। বাইরের আওয়াজ সামান্য হলেও এসেছে। স্টুডিয়োয় যাওয়ার টাকা আমার নেই, তার প্রয়োজনও দেখি না। গানটি তাড়াতাড়ি সকলকে শোনাতে চাই বলে তাড়া করলাম। তানপুরা ছাড়া অন্য যন্ত্রও নিইনি, মাল্টিট্র্যাক রেকর্ডিং করিনি। মিক্সিং-এর বিশেষ কোনও কায়দার বালাইও নেই।

গায়ে মাখবে গোবর, মাথায় গরুর হিসি
RSS-এর মতে এটাই হিন্দু এবং দেশি।।
চাকরি ছেড়ে দাও মেয়েরা বাচ্চা মানুষ করো
হিন্দু রাষ্ট্র ঐতো এলো একটু ধৈর্য ধরো।।

Co education থাকবে না আর হিন্দুত্বর বারণ
একসাথে পাঠ দুশ্চরিত্র হবার আসল কারন।।
Co education থাকবে না আর হিন্দুত্বর বারণ
একসাথে পাঠ Sexually নষ্ট হবার কারন।।

গায়ে মাখবে গোবর, মাথায় গরুর হিসি
RSS-এর মতে এটাই হিন্দু এবং দেশি।

ছেলেদের স্কুল এইখানে তো মেয়েদের স্কুল দূরে
হিন্দুত্বয় পৌঁছানো চাই অনেক ঘুরে ঘুরে।।

মুসলমানের ঠাই হবে না বিজেপিদের দেশে
শূদ্র ভাগ্যে উচ্ছিষ্টই জুটবে সবার শেষে।
‘জাতপাতেই তো ফেরা উচিৎ’ মনে করেন যারা,
আমরা যদি একজোট হই বিদেয় হবেন তাঁরা…
‘জাতপাতেই তো ফেরা উচিৎ’ মনে করেন যারা,
আমারা যদি একজোট হই নিকেশ হবেন তাঁরা।

শেয়ার করুন: