Search
Close this search box.

গোপনে তোমার

গোপনে তোমার ছবি এঁকে রাখি
ঠিকানা হারানো রাত জাগা পাখি
কোন পথে এলে তুমি
তোমারই জন্য আমার হৃদয় অনন্ত বনভূমি।

ক্লান্ত ডানায় রাতের বাতাস
রাখে তার মুখ রাখে নিশ্বাস
কোন পথে যাবে তুমি
তোমার জন্য পথ হয়ে যাবে হৃদয়ে বনভূমি।

বিষণ্ণ চোখ সঙ্গী বিহীন
এসেছে রাত্রি আসেনি সুদিন
কোথায় রাতের শেষ
ভোরের আলোয় রয়েছে আমার তোমায় দেখার দেশ।

এসো কাছে এসো স্বপনের মতো
অপেক্ষাতেই আছে অবিরত
এসো কামনার পাখি
জানলো না কেউ এই বুকে আমি কার ছবি এঁকে রাখি।

শেয়ার করুন:

এটাই এখন কাজ

সহজে স্বস্তি দেব না কাউকে আমিঅস্বস্তিতে রয়েছি অনেকদিন,রাস্তার কুকুরের জিভ হয়ে ঘামিতোমারও দেখছি অবস্থা সঙ্গিনঝুলছে লালায় মাখামাখি হয়ে জিভরোদ্দুরে উবে

আরও পড়ুন / শুনুন >

সংস্কৃতি

মাতৃদেবী ‘সংস্কৃতি’, আম্মা তুমি মুসলমান, সংস্কৃতির ধারকরা সব গম্ভীর মুখে হাঁটতে যান। স্বামীজিরা ‘সংস্কৃতি’, মৌলানারা মুসলমান, সংস্কৃতির ধারকরা সব গম্ভীর

আরও পড়ুন / শুনুন >