Search
Close this search box.

অভিমত…

“আমার কোন ফ্যান নেই। ফ্যান অন্য লোকদের থাকে। আমার খালি শ্রোতা আছেন। তারা বুদ্ধিমান মানুষ… “
~ কবীর সুমন

ওয়েবসাইট সম্পর্কে যেকোন আলোচনা, মতামত বা পরামর্শের জন্য এখানে মন্তব্য করুন।

Subscribe
Notify of
guest
38 Comments
Inline Feedbacks
View all comments
অয়ন চৌধুরী
অয়ন চৌধুরী
13 years ago

একটি অসম্ভব সুন্দর দৃষ্টি নন্দন সাইট হয়েছে যাতে ইনফর্মেশান ও আছে অনেক । সুমন আমাদের দিয়েছেন অনেক । এবার সময় এসেছে কিছুটা ফিরিয়ে দেবার । সাইটটির গুনিমান যদি ঠিক ভাবে রক্ষ্যা করা যায় তবেই কাজের কাজ হবে একটি । আমার মনে হয় সে বিষয়ে এডমিন নিশ্চই প্রতিজ্ঞাবদ্ধ ।
দেখি এই সাইট ভেসে যায় কত দূরে , বন্ধুরা তাকে কতদূর নিয়ে যায় !!
ভালবাসা ,
অয়ন

Bipu
Bipu
13 years ago

আমার মতে এখানে তিনটি বিভাগ বা কর্নার যদি রাখা যেত তবে মন্দ হতো না।
১) যারা কবির সুমনের ভক্ত তারা তাদের ভালবাসার কথা জানাবেন এন কর্নার।
২) করিব সুমনকে নিয়ে যাদের প্রশ্ন আছে বা জানার আছে তাদের জন্য একটা বিভাগ।
৩) কবির সুমনের গান বা অনান্য বিষয় নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করা যায় এমন একটা কর্নার।

Bipu
Bipu
13 years ago

উইকিপিডিয়তে ওনার সর্ম্পকে তথ্য খুবই নগন্য। যদি উইকিপিডিয়তে ওনার তথ্য আরো সমৃদ্ধ করা যেত তাহলে ভালো হতো।

Bipu
Bipu
13 years ago

“প্রথম সুমনকে শোনা” এই শিরোনামে তার ভক্তদের কাছ থেকে লেখা আহবান করা যেতে পারে। সেই লেখা কবীর সুমনের কাছে পাঠিয়ে ওনার পছন্দের লেখাকে পুরস্কার (ওনার অটোগ্রাফ ইত্যাদি) দেয়া যেতে পারে।

Bipu
Bipu
13 years ago

এই সাইটটি সম্পর্কে মনে হয় অনেকেই জানেনা, এই পেজের কথা সবাইকে জানানো দরকার। পেজে অনেক তথ্য রয়েছে এবং সেটা বেশ গোছানো। অনেকদুর যাবে এই পেজ সেটাই আশা করি।

হাবিবুর রহমান রাজিব
হাবিবুর রহমান রাজিব
13 years ago

এখানে এসে আমি আমার মনের মত জিনিস গুলো খুঁজে পেয়েছি, আমার তীব্র ইচ্ছা উনাকে জানার। অনেক সুন্দর একটা সাইট। আমি বেক্তিগতভাবে আপনার প্রতি অনেক কৃতজ্ঞ।

shubhagata
shubhagata
12 years ago

খুব ভালো লাগলো ওয়েবসাইটটা। আরও ভালো লাগলো দেখে যে, আমি ভিউয়ার নাম্বার ৭৫,৭৯২।
সুমন কাকু, তুমি শুধু শুধু বল তোমার গান আর কেউ শোনে না… তাহলে এরা কারা ?

Admin plz continue the process…
Love you all…

Nilanjan
Nilanjan
12 years ago

খুব ভালো লাগলো… সুমনকে আমার শ্রদ্ধা… উনি আরও অনেক গান লিখুন, সুর দিন, শোনান… আমাদের সমৃদ্ধ করে তুলুন।

Rimi Rehman
Rimi Rehman
12 years ago

আমি বাংলাদেশের নাগরিক, তাই অনেকাংশেই বঞ্ছিত এই প্রিয় মানুষটির অনেক কিছু থেকেই। সুমনের সৃষ্টিকর্ম গুলো ধরে রাখতে আপনাদের এমন উদ্যোগে সাধুবাদ জানাই।

কবীর সুমন যদি এই মতামতটি দেখে থাকেন তবে তাঁর কাছে অনুরোধ থাকবে, আর একটি বার হলেও অন্তত একটি কনসার্ট করুন এদেশে। অনুরোধে, মিনতিতে আমরা এপারের মানুষেরাও আপনাকে অনেক চাই, ভালোবাসি। শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক হিসাবে যে জাতীয় পুরস্কারটি পেলেন তাতে আমরাও যে বাঙালি হিসাবে ভীষণ গর্বিত !!

shahriar tarik
shahriar tarik
11 years ago

তোমার গীটারে আমার তারুণ্য আছে বন্দক…

Utpal Dasgupta
Utpal Dasgupta
11 years ago

Apnake osesh dhonyobad ei atyonto proyojonio kaajti kore rakhar jonye. Sumandar “Rastro” gaanti recorded noe. Tai hoeto oi gaanti ekhane rakha apnar pokkhe sombhob hobe na. Baro kasto hoe ei bhebe je ei osamanno gaanti soho kato kato gaan Sumanda bibhinno monche geyechen, kintu record korenni, tara sob harie jabe! Amra jara sunechi tader smriti te tobuo na hoe tara thaklo. Kintu er porer pojonmo tarao jodi oi gaanguli sunte peto!! Kichu ki kora jae e byapare? Karor bektigato songrohe sei gaanguli achhe kina ebong thakle tara ta ekhane dite paren kina, emon kono appeal ki kora jae?

অঞ্জন
অঞ্জন
11 years ago

অসাধারন সাইট। আপনারা যদি গানের কর্ড গুলো লিপিবদ্ধ করে রাখেন, উপকৃত হব।

Tirthankar Goswami
Tirthankar Goswami
10 years ago

একটা অসম্ভব সুন্দর ওয়েবসিট হয়েছে এটা,অনেক তথ্য রয়েছে ,…রয়েছেঅনেক অচেনা গান ও লেখাও,খুব ভালো লাগলো দেখে,পড়ে,শুনে,জেনে,বুঝে, অনুধাবন করে……..সত্তি কথা বলতে সুমন আমাদের বহু কিছু দিয়েছেন্, হয়্তো সেই মূল্য্ আমরা কখনই পূরণ করতে পারবনা,কিন্তু এই টুকু তো করাই যায়…সেই মানুষ টার জন্য যে প্রায় ৬৬ বছর বয়সেও মনচে শিড়দারা সোজা রেখে,হাতে সেই Alhambra- র আকুইসটিক গীটার-এ নির্ভুল স্ট্রাম করে জোর গলায় গেয়ে ওঠেন “হাল ছেড়োনা বন্ধু….” গেয়ে ওঠেন ” বয়্স আমার মুখের রেখাই,শেখায় আজব ত্রিকোনমিতি”। আমাদের এখন বহু কিছু শেখার আছে…..। এই সাইট টির জন্য আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা রইলো। ভালো থাকবেন্…..

Kanad Saha
Kanad Saha
10 years ago

Ei site ta prochur tothye poripurno.
Kintu Site ti dekhte aaro valo kora proyojon.

Sohel Sobhan
Sohel Sobhan
9 years ago

WOW………………….would like to see Anjan in same stature……a grand website!……..Loved whatever said in preamble by Kabir Suman! Love you immensely! Sohel Sobhan from Bangladesh

Kuntal Kundu
Kuntal Kundu
9 years ago

অনুষ্ঠান শেষ, মন খারাপ করা বিকেল মানে মেঘ করেছে। ফিরতে ইচ্ছে করছিল না, কিন্তু ফিরতে হবে, ফিরতে হল। ফাঁকা সিটে কে বা কারা যেন 3টে টিকিট ফেলে গিয়েছিল, তুলে নিলাম, আশে পাশে খুঁজলাম আরো কয়েকটা যদি পাই, সারা জীবন থাকবে নিজেদের 2টোর সাথে ওগুলো। যতটা পারি স্মৃতি নিয়ে যেন যেতে পারি। যত দূরে থাকি, আবার কবে সুযোগ হবে, যদিও গ্রূপের কল্যানে মন পরে থাকে এই গ্রূপের পোস্ট গুলোর দিকেই। গান মিলিয়ে দেয়, মিলিয়ে দিল, অচেনা হয়ে যায় চেনা। কে আমি? তাও আমার জন্য মনীষা দি 2টো টিকিট রেখে দিয়েছিলেন, শুধু মুখের কথায়! এতে আমার সব পাওয়া হয়ে গিয়েছে। কেয়া দি, বাসুদেব দা, মৃন্ময়ী দি যেভাবে আপন করে নিলেন ক্ষনিকের দেখায়, নিজেকে ওখানে রেখে ভাবার চেষ্টা করছি, না হয়ত পারতাম না। আর গান নিয়ে কি বলব, এই মূল্যায়ন করার সামর্থ বা সাহস নেই, এটা তোলা থাক। আমি তো দেখছিলাম 1993 থেকে 2016 অবধি একটা বৃত্ত কে, ক্যাসেটের কভার থেকে সশরীরে সম্মুখে আমার ঈশ্বর। ক্যামেরা নিয়ে গিয়েছিলাম একটা, বিশ্বাস করুন, একটা ছবিও ভালো তুলতে পারিনি, সব কেঁপে গিয়েছে, ঝাপসা চোখে ভালো ছবি তোলা যায় না, ছবি তোলার অভিজ্ঞতায় জানি। আজকে ছিল আমার আনন্দে দুঃখে কাঁদার দিন। ধন্যবাদ সকল কে, প্রণাম শ্রী কবীর সুমন, “দেখা করার চেয়ে আরো অনেক কাজ পৃথিবীতে আছে” এই আপ্তবাক্য মাথায় রেখে মন্ত্রমুগ্ধ হয়ে হল থেকে বেরিয়ে এলাম। আমার কাছে কলকাতা দেখা মানেই আপনাকে দেখা, মানুষ দেখা মানেই আপনাকে দেখা। ধন্যবাদ সকলকে। (কলামন্দির, ১০ ডিসেম্বর, ২০১৬- কবীর সুমন একক অনুষ্ঠানের স্মৃতিচারণ)

Ishtiak Islam Khan
Ishtiak Islam Khan
9 years ago

প্রয়োজনীয় কাজ, একসময় শুরুও করেছিলাম। সুমন অনুরাগীদের অনাকাঙ্ক্ষিত বাঁধায় আটকে বন্ধ করতে বাধ্য হয়েছিলাম। এডমিনকে শুভেচ্ছা, সুমনের কাজ বেঁচে থাকবে আপনাদের মত প্রেমিকদের মাধ্যমেই।

Achintya Das
Achintya Das
8 years ago

নিঃসন্দেহে অসামান্য প্রয়াস। ধন্যবাদ দিলে সত্যিই ছোট করা হবে। অন্য কোন জুতসই শব্দ বাকি থাকল।

(বাই দা ওয়ে, “অনেক দিন পর” এলবামে ঢুকে দেখলাম গান তো আরো ছিল। দেখবেন নাকি বিষয়টা। একটু)

প্রণব আচার্য্য
প্রণব আচার্য্য
7 years ago

দারুণ কাজ হয়েছে এটা। কবীর সুমনকে এক জায়গায় পাওয়া যাচ্ছে।

Kuntal Kundu
Kuntal Kundu
7 years ago

আপনাদের আবারও কুর্নিশ করি নাগরিক কবিয়ালকে আক্ষরিক রূপে আবার আমাদের জন্য ফিরিয়ে আনার জন্য। পূর্বের ওয়েবসাইটি দীর্ঘদিন যাবৎ আপডেট হচ্ছিল না বুঝতে পারছিলাম, তাই আশংকায় ছিলাম, যে যত্ন ও আবেগ নিয়ে সাজিয়েছিলেন সেই ওয়েবসাইটটি, নেট দুনিয়ায় তার স্থায়ীত্ব কতদিনই বা থাকবে সেই নিয়ে। উদ্বেগের অবসান হল ফেসবুকে আপনার নতুন ঘোষণায়, ফিরিয়ে এনেছেন গানওলার কাজগুলিকে আবার নতুন আঙ্গিকে, নতুন ঠিকানায়। প্রার্থনা করি আপামর সঙ্গীতপ্রেমী, বাংলা ভাষাপ্রেমী এবং কবীর সুমন অনুরাগীদের অন্তরের বাঁধভাঙা ভালোবাসাকে পুঁজি করে এই ওয়েবসাইটটি হয়ে উঠুক আমাদের “সন্ধে বেলার হাওয়া”। সবশেষে একটি অনুরোধ করব, নাগরিক কবিয়ালের কাজগুলি যেহেতু বাংলা হরফে আপনারা উপস্থাপন করছেন, এই কাজটি করার সময় এগুলোর কথা এবং বানানগত শুদ্ধতা যেন রক্ষিত হয়, বিকৃতি যেন না আসে, সম্পাদকদের কাছে এ আমার বিনম্র আবেদন রইল।বাংলা গান দীর্ঘজীবি হোক্।

SubhroJyoti Ghosh
SubhroJyoti Ghosh
7 years ago

Suman tomake chai….. Aha beche thak aha beche thak….. Bangla o bangali ke aro die jak…… Gan tumi hou … Website is too good…..

মাহমুদুল হাকিম তানভীর, বাংলাদেশ থেকে
মাহমুদুল হাকিম তানভীর, বাংলাদেশ থেকে
6 years ago

কবির সুমন সত্যি একজন অভাবনীয় মানুষ। বৃত্তের বাইরে দাঁড়িয়ে বৃত্তের অসামঞ্জস্যতাগুলোকে দেখিয়ে দিতে যে অসামান্য মনন দরকার হয়। তা কবির সুমনে সবসময়ই বর্তমান। পেজটি দারুণ!

শঙ্খ রায়
শঙ্খ রায়
6 years ago

অসাধারন লাগলো। অনেক তথ্য সমৃদ্ধ । আশা রাখি আরও তথ্য যুক্ত হবে। অনেক ধন্যবাদ।
– শঙ্খ

পলাশ হক
পলাশ হক
6 years ago

‘তোমাকে চাই’’ ‘‘ও গানওয়ালা’’… সেটা সুমন চট্টোপাধ্যায়, সম্ভবত ১৯৯৪, ঢাকায় যখন ক্যাসেট দুটো আসে, হাতে পাওয়া মাত্র দশ বিশ জনের ভিতর হয়ত আমিও একজন, প্রথমেই অস্বাভাবিক ভালো লাগে, আমার ছোট ভাই শুনে বলে “এত সুন্দর গলা ! মনে হয় মেঘের ভিতর থেকে শব্দ …আস্তে আস্তে মেঘ থেকে গর্জন হয়ে কঠিন গানগুলো নিয়েই জনপ্রিয়তার ঝড় তোলেন তিনি…তারপর ইতিহাস, শিল্পীর দ্রোহে নিষিদ্ধ সুন্দরের পাগলামো….কবীর সুমন, সাবিনা ইয়াসমিন, মমতার তৃণমূল কংগ্রেস…‘‘গানওয়ালা‘’র শেষ গানটা কেমন হবে?
–পলাশ হক

জেনিফার আলম
জেনিফার আলম
6 years ago

অসম্ভব সুন্দর দৃষ্টিনান্দনিক একটি সাইট । সাধুবাদ জানাই এরকম একটি প্রচেষ্টাকে। আমি আমরাও এরকম একটি সাইট (এর কাছে কিছুই নয়!) বানাতে সচেষ্ট হয়েছিলাম 2006 সাল নাগাদ। দুর্ভাগ্যবশত: সেই সময়ের সুমন প্রেমীদের অযাচিত প্রেমে অপ্রেমে বন্ধ করে দিতে , প্রকারান্তে এক রকমের মুলতুবি রাখতে বাধ্য হয়েছিলাম! যাক গে সে সব কথা, আপনাদের হাতে আমাদের স্বপ্ন সফল হচ্ছে এই বা কম কি!? এই সাইটটি উত্তোরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করি। শ্রদ্ধা এবং ভালোবাসা য় — জেনিফারআরিফ আলম(পশ্চিমবাংলা)

সুপ্রিয় চন্দ্র
সুপ্রিয় চন্দ্র
6 years ago

অসাধারণ, অসামান্য প্রয়াস… একে সুষ্ঠ ভাবে সংরক্ষণ করতে পারাটা ভীষণ দরকার। আগামীদিনে সাইট্ টি নিশ্চয় আরও সুসমৃদ্ধ হবে।
ধন্যবাদ
সুপ্রিয়

Dronacharya Sengupta
Dronacharya Sengupta
6 years ago

90 এর দশকে কান(নাকি প্রাণ?) শুদ্ধ হয়েছিল। তোমার আওয়াজে। তারপর কতদিন কেটে গিয়েছে। কত দুপুর, রাত এই গলা আমাকে জাগিয়ে রেখেছে। আজো তোমার লেখা রোম খাড়া করে, চোখ নোনতা হয়। আদি ও অকৃত্রিম তুমি।

arif
arif
6 years ago

“আমার কোন ফ্যান নেই। ফ্যান অন্য লোকদের থাকে। আমার খালি শ্রোতা আছেন। তারা বুদ্ধিমান মানুষ… “
~ কবীর সুমন
“আমি তার গানের শ্রোতা অন্যদিকে তিনি আমার কাছে দেবতা”
আমার মস্তিষ্কের এমন কোন স্থান নেই, যেখানে কবীর সুমনের কোন প্রভাব নেই

মাহমুদ বিপ্লব
মাহমুদ বিপ্লব
6 years ago

খুব প্রীত হলাম।অসাধারণ সাইট (পেইজ )।আই এম উইথ ইট..😍

কাজী যুবাইর মাহমুদ
কাজী যুবাইর মাহমুদ
5 years ago

সুমনকে জানবার ও চিনবার মত একটা সুন্দর প্লাটফর্ম। এই সাইট নিয়ে যারা কাজ করছেন, আপনাদের জন্য অন্তর থেকে ভালোবাসা।

মোঃ ইকরাম সিকদার
মোঃ ইকরাম সিকদার
5 years ago

কবির সুমন স্যারের গানের লিরিখে ..আমি আমাকে খুজি …খুজতে গিয়ে জীবনের কিছুটা মানে খুজে পাই…তার গান প্রশান্তি আনে …বয়ে আনে সাম্যবাদিতা..তৈরী করে প্রেম হয়ে উঠে ভালোভাসা আর আবেক কে করে জয়. ঢাকা,বাংলাদেশ

আনোয়ারুল করিম
আনোয়ারুল করিম
5 years ago

খুব সুন্দর, দৃষ্টিনন্দন, রুচিশীল একটি সাইট।
প্রথম এ্যলবামের প্রথম গানটি পাওয়া যাচ্ছে ন। তিন তালের গান, আমার খুব প্রিয়। এটা সংযোজন করলে খুশি হবো।

শেয়ার করুন: