আকাশ এখন জানলার ফ্রেমে ধরা,
মনে মনে তাকে পাঁচ দিয়ে গুণ করা।
গুণফলে শুধু বারান্দা দিয়ে দেখা, আরেকটুখানি আকাশের সীমারেখা।
দূরবীনে দেখা সলিম আলীর পাখি, কার্নিশে চলে শালিকের ডাকাডাকি।
চড়ুই লাফায় গরাদের ফাকে ফাকে, বাটিক পর্দা আমল দেয় না তাকে।
ঘরের জায়গা জিনিসের বেদখলে,
বেড়েছে জিনিস পয়সা বেরেছে বলে।
মনে মনে তাকে দশ দিয়ে গুণ করে,
জানলার ফ্রেমে আকাশ দেখছি ভোরে।
আকাশ এখন।





























