Search
Close this search box.

এ কেমন কান্না

এ তুমি কেমন তুমি চোখের তারায় আয়না ধরো,
এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো।

জন্মের আগেও, জন্ম পরেও জন্ম তুমি এমন,
সুরেরও গভীর সুরে পদাবলীর ধরন যেমন।
কথা নয়, নীরবতায় সজলতার আখর ধরো,
এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো।

এসেছি আগেও আমি যখন তুমি পদ্মাবতী,
কবেকার পুঁথির শোলক তোমার মতই অশ্রুমতী।

অশ্রুর একটি ফোঁটায় জন্ম আমার,আমার মরণ,
নীরবে জাতিস্মরের গল্প বলা তোমার ধরন।
ঝরেছো আগেও তুমি বৃষ্টি হয়ে, আবার ঝরো-
এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো !!

শেয়ার করুন:

কবীর সুমনের জন্যে গর্বিত সৃজিত

৬১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আসরে আবার বাঙালির জয়জয়কার৷‌ সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘জাতিস্মর’ পেয়েছে ৪টি জাতীয় পুরস্কার৷‌ পুনর্জন্ম ও অ্যান্টনি কবিয়ালের

আরও পড়ুন / শুনুন >

নষ্ট সময়

নষ্ট সময় একা একা লেখা কবিতা। ভ্রষ্ট সময় একা একা নেওয়া নিশানা। অক্ষর নিলে শব্দের বাঁক ভাবিয়ে কবিতা তোমায় ভাবাক,

আরও পড়ুন / শুনুন >