Search
Close this search box.

কখনও সময় আসে

কখনও সময় আসে জীবন মুচকি হাসে
ঠিক যেন প’ড়ে পাওয়া চোদ্দ আনা
অনেক দিনের পর মিলে যাবে অবসর
আশা রাখি পেয়ে যাবো বাকি দু-আনা।

আশা নিয়ে ঘর করি
আশায় পকেট ভ’রি
প’ড়ে গেছে কোন্ ফাঁকে চেনা আধুলি
হিসেব মেলানো ভার
আয়-ব্যয় একাকার
চ’লে গেল সারাদিন এল গোধূলি।

সন্ধে নেবে লুটে
অনেকটা চেটেপুটে
অন্ধকারের তবু আছে সীমানা
সীমানা পেরোতে চাই
জীবনের গান গাই
আশা রাখি পেয়ে যাবো বাকি দু-আনা।

শেয়ার করুন:

হীরের আংটি

নামি জহুরির দোকানে যখন দামি লোকেদের ভাবনা অন্য আকাশে তখন সূর্য পাঠালো হীরের আংটি সবার জন্য… চাঁদপানা মুখ নায়করা যেই

আরও পড়ুন / শুনুন >

দু’দশক

সুমনের ‘তোমাকে চাই’-এর দু’দশক গানেরও কি বয়স বাড়ে? গান বৃদ্ধ হয়, কিংবা বৃদ্ধা? লোলচর্ম, পক্ককেশ, স্মৃতিভারে ন্যুব্জ? তুফান তোলা কোনও

আরও পড়ুন / শুনুন >