Search
Close this search box.

ধ্বস্তাধস্তি করে মাউসটা হাতে ধরে ইন্টারনেটে
ঢুকতে পেরেছি শেষে ইমেইলের মহাদেশে সফটওয়্যার ঘেঁটে।।

এটা দেখি ওটা দেখি ওয়েবসাইটের ঢেঁকি ধান ভানে রোজ
সার্ভার চুপচাপ নিচ্ছে যুগের মাপ ডট কম-এ খোঁজ।।

সবি দেখি পাওয়া যায় কম্পিউটারটায় যদি টাকা থাকে
টাকাটাই শেষ কথা বাকি সব বাতুলতা টাকা কথা রাখে।।

টাকা টাকা করে তাই চলছে জীবনটাই গর্দানে ভাঁজ
চোখে পড়ে নিয়ে ঠুলি ইকমের ব্রজবুলি তুরুপের তাস।।

আষ্টেপৃষ্ঠে বাঁধা আমায় চেয়ো না রাধা আমি নই শ্যাম
হারিয়েছি বাঁশিখানা হয়ে গেছি তালকানা ভুলে গেছি নাম।।

তবুও তোমায় বলি ইঁদুর দৌড়ে গলি চিনে হরদম
ইন্টারনেটে ঢুকে খুঁজছি কপাল ঠুকে ছুটি ডট কম।।

শেয়ার করুন:

জমি

ইউসুফ খুব ভয়ে ভয়ে আছে, ভয়ে কাঁপে বনমালী বাবুরা তাদের আবাদের জমি কিনতে চাইছে খালি শহরের ধারে তাদের বসতি বহুযুগ

আরও পড়ুন / শুনুন >

দার্জিলিং এর গান

খাঁদের ধারের রেলিং তোমার টানেআমার সামনে কৈশোর টেনে আনেভোরের কুয়াশা খেলনার রেল গাড়ীপাহাড়ের গায়ে ছোট্ট ছোট্ট বাড়ী চলো অঞ্জন ছুটিতে

আরও পড়ুন / শুনুন >