Search
Close this search box.

এক মুখ দাঁড়ি গোঁফ
অনেক কালের কালো ছোপ ছোপ
জট পড়া চুলে তার
উকুনের পরিপাটি সংসার
পিচুটি চোখের কোণে
দৃষ্টি বিস্মরণে মগ্ন
বাবু হয়ে ফুটপাতে
একা একা দিনরাতে রঙ্গে
পাগল পাগল
সাপলুডো খেলছে বিধাতার সঙ্গে।

চালচুলো নেই তার
নেই তার চেনা বা অচেনা
আদমসুমারী হলে
তার মাথা কেউ গুনবেনা
তার ভোট চাইবেনা
গণতান্ত্রিক কোন প্রার্থী
সরকারে দরকার নেই
তাই নিজের সুড়ঙ্গে
পাগল পাগল
সাপলুডো খেলছে বিধাতার সঙ্গে।

বটতলা চুম্বন পদ্ধতি
পেটমোটা ব্যকরণ বই
ধর্ম বা রাজনীতি
ঠাকুরের ছবি থেকে হরিবোল খই
সারিবাদীসালসা
ভোগীর লালসা
আর অভোগীতে গান
হঠাৎ হাসপাতালে
অকারণে ফাকতালে মহাপ্রয়াণ
ভিডিও ক্যাসেটে আর নীল সোফাসেটে
বসে মিঠে খুনসুটি
লকআউট কারখানায় তামাদি মজুরি
আর কেড়ে নেয়া রুটি
জগতে যা কিছু আছে
কিছু নেই তার অনুসঙ্গে
পাগল পাগল
সাপলুডো খেলছে বিধাতার সঙ্গে।

সংশোধনেঃ- শুভায়ু মজুমদার

শেয়ার করুন:

প্রকৃত আধুনিক বাংলা গানের স্রষ্টাও রুদ্র

আমি পশ্চিমবঙ্গের মানুষ। রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ সম্পর্কে খুব কমই জানি। তার কিছু কবিতা পড়ার সুযোগ পেয়েছিলাম। বুঝেছিলাম তিনি ছিলেন এক

আরও পড়ুন / শুনুন >

বয়স তখন ২৩

জীবনের বেশিরভাগটা শেষ করে এনেছি। কত কী যে করে বেড়ালাম, করলাম। সাধ্যের চেয়ে সাধ বরাবরই বেশি। সেই সাধগুলো মেটাতে ছুটে

আরও পড়ুন / শুনুন >