Search
Close this search box.

মামুলি ছোট্ট একটা সুর

কোথাকার বাউণ্ডুলের ডাক
যত কাজ এমনি প’ড়ে থাক
অকাজের খেয়ালে ভরপুর
মামুলি ছোট্ট একটা সুর।

ডাক দেয় অনেক দিনের পর
লুকানো স্মৃতির কণ্ঠস্বর –
হারানো মৌতাতে ভরপুর
মামুল ছোট্ট একটা সুর।

ছিমছাম নিয়মবাঁধা ঘর
অনিয়ম পাঠায় গুপ্তচর
অচেনা ইঙ্গিতে ভরপুর
মামুলি ছোট্ট একটা সুর।

গোছানো হিসেবে গড়মিল
করে দেয় আজব শংকচিল
আকাশের প্রশ্রয়ে ভরপুর
মামুলি ছোট্ট একটা সুর।

শেয়ার করুন:

সুমনামি ১৪

ও যে মানে না মানা’ গানটির সুর করতে গিয়ে রবীন্দ্রনাথ শুদ্ধ স্বরবিশিষ্ট সপ্তকের শুদ্ধ গান্ধারটিকে ‘সা’ মেনে আগের শুদ্ধ স্বরগুলিকে

আরও পড়ুন / শুনুন >