Search
Close this search box.

রসিকতা

“তোমাকে চাই” গানটি কাকে/কি নিয়ে লেখা বা গাওয়া, এটা নিয়ে যারা আজও সন্দিহান, তাঁদের জন্য…

আশ্চর্য ! এখন পর্যন্ত অন্তত ৫৫৫৫৬৩ জন বঙ্গ সন্তান আমায় জিজ্ঞেস করেছেন, এটা কি একটা সিগারেট? আশ্চর্য ! এই হচ্ছে আমাদের আধুনিক বাংলা… it’s a very interesting commentary on our people. এবং এরপর এরা রবীন্দ্রনাথের ‘তুমি রবে নীরবে হৃদয়ে মম’ শুনে বলবেন, ‘ওটা একটা পেসমেকারকে নিয়ে লেখা’।

অস্ট্রেলিয়াতে গান গাইতে গিয়েছিলাম, আমরা সব দল বেঁধে, বাংলাদেশের কয়েকজন শিল্পী… আমি… একজন ভদ্রলোক এসে জিজ্ঞেস করলেন, ‘এটা কি সিগারেট?’ বাকিরা হাসতে হাসতে উঠে গেছেন। আমি ওকে বিশ্বাস করিয়ে ছারলাম, ওটা আমার বাবার মাথার টাক। উনি স্বস্ত্রীক সিরিয়াসলি বিশ্বাস করলেন। মাঝে মাঝে ভাবি, গানগুলো না গাইলেই বুঝি ভালো হত। পরের দিন উনি আমাকে যখন এয়ারপোর্টে যখন পৌঁছে দিতে গেলেন, তাঁকে বুকে জড়িয়ে ধরে বললাম, ‘ভাই অপরাধ নেবেন না, আসলে আর পারছিলাম না বুঝলেন তো, না পেরে বলেছিলাম, ওটা আমার বাবার মাথার টাক না, প্রেমের গান’।

শেয়ার করুন: