Search
Close this search box.

শাসক

শাসক যে রঙের-ই হোক ভয়ানক।
শাসক যে রঙের-ই হোক ভয়ানক।
তাঁর চোখ সবদিকে থাকে
কে তার সমর্থক, কে তার বিরোধী
তার খবর রাখে।

তার হাতে সন্ত্রাস
তুরুপ, টেক্কা তাস
তার হাতে ভাঁড়ারের চাবি।
তার দল জোরদার
দলেরই তো সরকার
বিরোধীর আছে শুধু দাবি।

দাবি নিয়ে এলে কেউ
দল তুলে বড়ো ঢেউ
আইন-রক্ষী করে চুপ।
সংবাদে কতটা
অনুমতি যতটা
নৈপথ্যে শাসকের রূপ।

রূপের বাহারে ঢঙ
লাল নীল রঙ-চঙ
সবুজ বা হলুদ নিশান।
যে রঙেরই সেটা হোক
শাষকের দু’টি চোখ
চুরিতেই দেবে শুধু শান।

শাসক যে রঙের-ই হোক ভয়ানক।
শাসক যে রঙের-ই হোক ভয়ানক।

শেয়ার করুন:

বেচারিরা

ওরা গাল দেয় আমি কলমা পড়েছি বলেমুসলিম বিদ্বেষের তোলে নিশানজন্মের ঘৃণা লুকনো অস্ত্র খোলেআমি গর্বিত বাঙালি মুসলমান।ওরা রাগ করে আমি

আরও পড়ুন / শুনুন >