Search
Close this search box.

ইংরিজির পাঠ

গতকাল, কৌশিক দত্ত, ইন্দ্রজিৎ প্রধান (আমার দুই সহশিল্পী), অসীম গিরি (আমার সহযোদ্ধা) আর আমি শতাব্দী এক্সপ্রেসে চেপে নিউ জলপািগুড়ি স্টেশন থেকে কলকাতা ফিরছিলাম। আমাদের পাশেই ছিলেন এক মোটামুটি তরুণ দম্পতি ও তাঁদের শিশুপুত্র। তার বয়স বছর দুই-আড়াই-এর বেশি নয়। সবে কথা বলছেন তিনি। তাঁর মা খানিক পরে পেছনের একটি খালি আসনে চলে গেলেন। ছোট্ট ছেলে রয়ে গেলেন তাঁর বাবার জিম্মায়।

এইবারে শুরু হলো ইংরিজির পাঠ। ছেলেটি তাঁর মাতৃভাষা-পিতৃভাষায় যা বলছেন, পিতা সঙ্গে সঙ্গে তার ইংরিজি প্রতিশব্দটি ছেলেকে বলতে বাধ্য করছেন। বাইরে কী ? – সবুজ। NO! Say GREEN. – গাছ! NO! Never! Say TREES. – খাঁটি বঙ্গসন্তান বাবাটি তাঁর ছোট্ট অপুর মতো দেখতে, ডাগর-চোখ-ওলা ছেলেকে গোটা গোটা বাক্য ইংরিজিতে বলতে থাকলেন: “Don’t jump. Sit. Sit. Don’t go down (যা বুঝলাম, বলতে চাইছেন সেই অক্সফোর্ড-ডীন: সীট ছেড়ে নেমো না), Oh, no! I tell you don’t go down, sit, sit. Be good boy, no bad boy…no no…উফ্‌, আবার সেই নামলে (বেরিয়ে পড়ল বাংলা)…I tell you don’t don’t do that. Now listen! – ছেলেটি বড়বড় চোখ মেলে বাবাকে দেখছে। – In the evening we go to Phul-Dida’s house. Understand? – ছেলে চুপ। There you… আঃ, ফের ছটফট করছ! This is too much! No! Sit, sit, sit…now I talk, you hear: There, in Phul-Dida’s house you will tell a rhyme. A rhyme. Here, the rhyme: Little little flowers blossom/ Little little birds fly…” – Talk! Talk! You talk now! Say the rhyme! – অনেক্ষণ চুপ করে থেকে ছোট্ট ছেলেটি বলে উঠলেন, “বাবা, বাংলায় বলো।” –

“এই ছেলে পারবে কি এই বোঝা টানতে
এই বাবা কোনওদিন পারবে কি জানতে…”

২৯-০৭-১৪

শেয়ার করুন:

কার দেশ?

বাংলার ধনুকের ছিলায় ছিলায় যত টানতীরের ফলায় তবু বিষ নয় লালনের গানসে-গানে বিদ্ধ বুক রক্তে অশ্রু ছলোছলোএ যদি আমার দেশ

আরও পড়ুন / শুনুন >

গণহত্যার নাম ভূপাল

https://www.youtube.com/watch?v=IX6jxCMyYk4 সারি সারিসারি সারি মরা মানুষদৃষ্টিহীন মানুষনিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়াছটফট করে করে মরে যাওয়াবমি করে করে মরে যাওয়ামানুষ মানুষ মানুষ!

আরও পড়ুন / শুনুন >