Search
Close this search box.

তোমাকে আমার দেশ দেখাতে…

তোমাকে আমার দেশ দেখাতে চেয়েছি বারবার
ওইখানে ছেলেবেলা, বেগম আখতার কিন্নরী
রাস্তায় জল দেওয়া, লাল পাগড়ির নীচে গোঁফ
রেডিওয় গীতা রায়, সামশাদ বেগমের গলা।

তখনও নমস্কারে রুচি ছিল অনেক লোকের
দেখা হলে সম্ভাষণ, হাতজোড় করত মানুষ
তখনও বিনয় ছিল, আর ছিল শেখার তাগিদ
এখন সবাই সব পারে সখী, বিশেষত গান।

তুমি আর আমি এসো পেরে নেব বিচিত্র বিষয়
এ টি এমে টাকা তুলে খরচ করব বেলাবেলি
আপলোড করে দেব বেলাশেষে পিরিতের রং
কবরে কে যাব আগে লগ অন সাঙ্গ ডট কম।

দুজনে জায়গা নেব পাশাপাশি মাটির নীচেও
ওপরে থাকবে ঘাস হুইটম্যান যেমন আছেন
‘যদি চাও তোমাদের জুতোর তলাটা খুঁজে দেখো’
হঠাৎ পেতেও পারো তাকে আর আমাকে সেখানে।।

শেয়ার করুন:

এখনও যাঁরা আমায় ও আমার সৃষ্টিগুলিকে সম্মান করেন, ভালবাসেন, তাঁদের জন্যে লেখা…

এখনও যাঁরা আমায় ও আমার সৃষ্টিগুলিকে সম্মান করেন, ভালবাসেন, তাঁদের জন্যে লেখা। কিছু ‘জাস্টিফাই’ করার জন্যেও না, অন্য কারুর জন্যেও

আরও পড়ুন / শুনুন >