Search
Close this search box.

বাড়ি থেকে পালিয়ে

বাড়ি থেকে পালালেই অরিনোক্কো
সাঁকো পেরিয়েই দেখা হাওড়ার ব্রিজ
অনেক ঘুইরা শেষে কলকাতা আসা
শ্যামল মিত্তিরের গলায় প্লেব্যাক।

দু’ চোখে আবিষ্কার সেই ছেলে অপু
যদি সে বাঙালি হয় শহীদ কাদরী
আপনার কবিতায় টো টো কোম্পানি
ঋত্বিক শটে পাওয়া নিজেকে আবার।

হেমাঙ্গ বিশ্বাস, বাহাদুর খান
কখনও পল্লীসুর, কখনও বাহার
বিয়ের বাসর থেকে উঠে আসা বউ
ঘোমটা টানল দূর লংশটে একা।

একা আমি বুড়ো হই সকাল বিকেল
ক্লোজ আপে মাড়োয়া রাগ একলা বসেছে
বাড়ি থেকে পালালেই মনে পড়ে যাবে
কাটজুড়ি আর অরিনোক্কোর গান।

শেয়ার করুন:

সমকালীন গান

ভীষণ সুচিন্তিত নয়। ভাবতে ভাবতে লেখা – আজকাল-এ শ্রী অলোকপ্রসাদ চট্টোপাধ্যায়ের রিভিউ পড়ে। আমার কথাই ঠিক এমন কোনও দাবি আমার

আরও পড়ুন / শুনুন >