Search
Close this search box.

প্রস্তুতি

prostuti

কার জঙ্গল কাদের দখলে?
আরণ্য চায় ভাবুক সকলে
কারা জন্মায় বাঁচে আর মরে?
আদিবাসীদের প্রতি ঘরে ঘরে?
কাদের ভাষায় জঙ্গল পায় সবুজের সম্মান?
আমি রেখে যাই প্রশ্নের মত এই নাগরিক গান।।

কারা চিরকাল জঙ্গলে ছিল?
গাছের ঠিকানা কারা বলে দিল?
শদর, সেগুন, পলাশে ফাগুন কাদের বুকের জান?
আমি রেখে যাই প্রশ্নের মত এই নাগরিক গান।।

আদিম পৃথিবী কাদের জন্য
গড়ে তুলেছিল এত অরণ্য?
বুনো শূয়রের দাঁতের আঘাতে কারা দিয়ে গেছে প্রান?
আমি রেখে যাই প্রশ্নের মত এই নাগরিক গান।।

কাদের স্বদেশ এই বনভূমি?
দখল করলে সরকার তুমি,
কাদের বন্য গ্রামে সরকারি ঠিকেদার হেঁটে যান?
আমি রেখে যাই প্রশ্নের মত এই নাগরিক গান।।

গাছের শরীরে কুঠার চালাও
আদিবাসীদের কতটা কাঁদাও?
ভেবেও দেখনা দিনভর তাঁরা কতটুকু খেতে পান?
আমি বেঁচে খাই প্রশ্নের মত এই নাগরিক গান।।

কাটা গাছগুলো নিলামে উঠে
গাছ সদাগর কিনতে ছোটে
কত দর হাঁক, কত টাকা লেখ, কার টাকা কারা খান?
আমি খেতে পাবো কেউ যদি কেনে এই নাগরিক গান।।

যাদের হাসিতে চোখের জলে
অরণ্য তার গল্প বলে,
তারাই নিচ্ছে প্রস্তুতি দেখ বিদ্রোহে টান টান…

অপেক্ষাতেই রইল আমার এই নাগরিক গান।।

শেয়ার করুন:

রাত কত হল

রাত কত হলপুলিশ পাঠাবে সরকারবেয়াদপ ছেলে মেয়ে শায়েস্তা করা দরকার।। আলোচনা নয় কোননয় স্নেহ নয় পিঠে হাতকি চাও আমায় বল,

আরও পড়ুন / শুনুন >