Search
Close this search box.

রাত কত হল

রাত কত হল
পুলিশ পাঠাবে সরকার
বেয়াদপ ছেলে মেয়ে শায়েস্তা করা দরকার।।

আলোচনা নয় কোন
নয় স্নেহ নয় পিঠে হাত
কি চাও আমায় বল, কথা বলি এসো সারারাত।।

উপায় বেরুবে ঠিক
শিক্ষক বাবা-মার মত
বড়সড় পরিবার ঝগড়া করবে আর কত !

সে পথে গেল না কেউ
এতটুকু ভালোবাসা নিয়ে
ব্যবস্থা নেয়া হল মাঝরাতে পুলিশ পাঠিয়ে।।

এ বুড়ো যাদবপুরী
ওখানে আমার যৌবন
শঙ্খ আলোক রঞ্জনের যা ছিল তপোবন।।

আমি নই প্রতিবাদী
ওসব করেছি ঢের আগে
এখন বাপের মন ভয়ে ভয়ে শুধু রাত জাগে।।

এ রাত রাজ্যজোড়া
নিকস রাতের রাজধানী
ছেলে মেয়েরাই হোক এই রাতে আলো সন্ধানী।।

শেয়ার করুন: