Search
Close this search box.

বুকের ভেতর

বুকের ভেতর কথার পাহাড়
জমিয়ে রেখে শেষে
পাহাড় ভাঙার সাহস পেলাম
তোমার কাছে এসে

পাহাড় থেকে ঝর্ণা হলো
নামলো কথা নদী
নুড়ির মতন শব্দগুলো চললো নিরবধি

আখর নিয়ে শব্দ নিয়ে চলল নদী বয়ে
তোমার সমতলের দিকে, তোমার নদী হয়ে

যদি তোমার ইচ্ছে থাকে এসো নদীর জলে
কথার পাহাড় ভাঙা নদী
তোমার কথাই বলে।।

Shubhayu Majumder

শেয়ার করুন:

জমি

ইউসুফ খুব ভয়ে ভয়ে আছে, ভয়ে কাঁপে বনমালী বাবুরা তাদের আবাদের জমি কিনতে চাইছে খালি শহরের ধারে তাদের বসতি বহুযুগ

আরও পড়ুন / শুনুন >