Search
Close this search box.

আফজল গুরু ~ লিরিক

দেরিতে গিয়েছে ফাঁসির খবরটাও
মৃত্যুর আগে হবে কি একটু দেখা?
রাষ্ট্রবিরোধী চুপচাপ ফাঁসি যাও
স্ত্রীর মুখখানা মনে কোরো একা একা…

ফাঁসুড়ে নিছক হুকুম তামিল করে
আফজল গুরু প্রার্থনা করে নাও,
কাশ্মীরে কারা চোখ মোছে ঘরে ঘরে
রাষ্ট্রবিরোধী চুপচাপ ফাঁসি যাও।

ফাঁসির খবর দু’দিন দেরিতে যাবে,
মৃতদেহটাও পরিবার পাচ্ছে না…
কয়েদের মাটি তোমার দেহটা পাবে,
সেখানে তো কেউ অস্ত্র শানাচ্ছে না!

ডাললেকে আমি হাউসবোট ভাড়া নেব
শিকারায় হবে গুনগুন করে গান,
সকালকে আমি আখরোট খেতে দেব,
কাশ্মীরীরা কি সঙ্গে থাকতে চান?

সুখী ভারতীয় আমি, আফজল শোনো –
এ দেশ মহান – তুমি জাত শত্তুর,
তুমি ফাঁসি গেছ, দুঃখ নেই তো কোনও
কাশ্মীরে থাক শোকের সমুদ্দুর।

শেয়ার করুন:

এটাই এখন কাজ

সহজে স্বস্তি দেব না কাউকে আমিঅস্বস্তিতে রয়েছি অনেকদিন,রাস্তার কুকুরের জিভ হয়ে ঘামিতোমারও দেখছি অবস্থা সঙ্গিনঝুলছে লালায় মাখামাখি হয়ে জিভরোদ্দুরে উবে

আরও পড়ুন / শুনুন >

মগজে কারফিউ

মগজে কারফিউ নিষেধ বেরনো ভাবনা নিয়ে একা রাস্তা পেরনো। ভাবতে বেরোলে রাস্তা পেরলে পেয়াদা ধরবে বেঘোরে মরবে। অন্য পোশাকে কলার

আরও পড়ুন / শুনুন >