কারুর বাবা চায়ের দোকান দেন, কারুর আব্বা পেশায় ক্ষেত মজুর
সবার ঘরে তেলের বাতি জ্বলে, ইলেকট্রিকের বাতি অনেকদুর।
কেউ বসে যায় বাপের সংগে কাজে, কেউ চলে যায় ক্ষেতের কাজে রোজ
সবার ইচ্ছে আরেকটু দূর যাবার, মিঠু সমীর সাবিনা আফরোজ।
কারুর আম্মা বড্ড গরীব বউ, কারুর মায়ের পেশা মালা গাথাঁ
কারুর বাবা ভিক্ষে করে বাঁচে, কিনবে কারা অংক কষার খাতা।
কারুর বাবা সবজি ফেরী করে, কারুর আব্বা রিকশা চালায় একা
পড়ছে মেয়ে তারই ছোট্ট ঘরে, অন্য জীবন কবে দেবে দেখা।





























