Search
Close this search box.

আমাকে সঙ্গে নাও

আমাকে সঙ্গে নাও বৈশাখী ঝড়
ভরে দাও এ বুকে অন্য খবর
আকাশ কাঁপানো ঐ মেঘের দাপটে
হৃদয়-দরিয়া জুড়ে যেন ঝড় উঠে।

আমাকে সঙ্গে নাও তুফান প্লাবন
ভাসাও জলোচ্ছাসে ক্লান্ত জীবন
সাগরের ঢেউ তুলো বিষণ্ণ চরে
যেখানে সময় শুধু ধুঁকে ধুঁকে মরে।

আমাকে সঙ্গে নাও অস্থিরতায়
বৃথাই অপেক্ষায় দিন চলে যায়
এসো অস্থির, এসো বেহিসাবি প্রাণ
আমাকে সঙ্গে নাও দলছুট গান।

Shubhayu Majumder

শেয়ার করুন:

ঝগড়ার গান

মাঝে মাঝে কিছু ঝগড়াই হোকহোকনা খানিক বাকবিতণ্ডাবিরুদ্ধমত ঝাঁজিয়ে উঠুকমুলতুবী থাক মিঠাই মণ্ডা। জোর হোক শুধু গলার আওয়াজগায়ের জোরটা তোলাই থাকগেডাণ্ডার

আরও পড়ুন / শুনুন >