Search
Close this search box.

ইচ্ছে হল

ইচ্ছে হল এক ধরনের গঙ্গাফড়িং
অনিচ্ছেতেও লাফায় খালি তিরিং বিড়িং

ইচ্ছে হল এক ধরনের বেড়াল ছানা
মিহি গলার আব্দারে সে খুব সেয়ানা

ইচ্ছে হল এক ধরনের মগের মুলুক,
ইচ্ছে হাওয়ায় অনিচ্ছেটাও দুলছে দুলুক

ইচ্ছে হল এক ধরনের আতশবাজি
রাতটাকে সে দিন করে দেয় এমন পাজী

ইচ্ছে হল এক ধরনের দস্যি মেয়ে
দুপুর বেলা দাদুর আচার ফেলল খেয়ে

ইচ্ছে হল এক ধরনের পদ্য লেখা
শব্দে সুরে ইচ্ছে করে বাঁচতে শেখা

ইচ্ছে হল এক ধরনের পাগলা জগাই
হঠাৎ করে ফেলতে পারে যা খুশী তাই

ইচ্ছে হল এক ধরনের স্বপ্ন আমার
মরবো দেখে বিশ্ব জুড়ে যৌথ খামার।

শেয়ার করুন:

জানলার কাঁচে

জানলার কাঁচে বাতাস ধাক্কা দিচ্ছে হন্যে বাতাস পাল্টে দেবার ইচ্ছে। বলছে বাতাস ‘আয়,পাল্টে আয়’। দেখতে দেখতে সবিই পাল্টে যায়। পাল্টায়

আরও পড়ুন / শুনুন >

সুমনামি ২১

এক কালের দুই কণ্ঠশিল্পীকে আমি আমার জন্ম থেকে দেখেছি। তাঁদের মধ্যে এক জনের জন্মশতবর্ষ এই ২০১৪। সুধীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। বিশ শতকের

আরও পড়ুন / শুনুন >