Search
Close this search box.

জানলার কাঁচে

জানলার কাঁচে বাতাস ধাক্কা দিচ্ছে
হন্যে বাতাস পাল্টে দেবার ইচ্ছে।
বলছে বাতাস ‘আয়,পাল্টে আয়’।
দেখতে দেখতে সবিই পাল্টে যায়।

পাল্টায় মন, পাল্টায় চারপাশ
রাস্তায় আসে নতুন রুটের বাস।
পাল্টায় চেনা মুখের দেখন-হাসি
পাল্টাও তুমি, তোমায় দেখতে আসি।

পাল্টায় নাম ভাড়াটের তালিকায়
বলছে বাতাস, ‘আয়, পাল্টাবি আয়’।

রাস্তার নাম পাল্টায় একদিন
ধারা পাল্টায় মাও সে তুং-এর চীন
প্রেম পাল্টায়, শরীরও পাল্টে যায়
ডাকছে জীবন, ‘আয়, পাল্টাবি আয়’।

পাল্টায় মন, পাল্টায় বিশ্বাস
শ্লোগান পাল্টে হয়ে যায় ফিসফাস
ফিসফাসটাও পাল্টে যেতে পারে
হঠাৎ কারও প্রচণ্ড চিৎকারে।

হন্যে হাওয়া নিয়ত পাল্টে দিচ্ছে
এমন কি সব পাল্টে দেবার ইচ্ছে।
জানলার কাঁচে বাতাস ধাক্কা দিচ্ছে
হন্যে বাতাস পাল্টে দেবার ইচ্ছে।

সংশোধনেঃ মনিরুল হাসান

শেয়ার করুন:

তোমার তুলনা

তোমার তুলনা আমি খুঁজি না কখনো বহু ব্যবহার করা কোনো উপমায় গীতিকার চর্চিত শব্দের ফেনায় তোমার তুলনা কোনোদিন জানবে না।

আরও পড়ুন / শুনুন >