Search
Close this search box.

এমপি ফাইভ

জঙ্গলমহলে মাওবাদী দমনে
এমপি ফাইভ
একশোটা কেনা হল পুলিশকে দেওয়া হল
এমপি ফাইভ।

মিনিটে আটশো গুলি, আটশো মাথার খুলি
ওড়ানোই যাবে
চারশো মিটার এক টিপ করে মেরে দেখ
মাওবাদী খাবে।

ওজনে আড়াই কিলো, মৃত্যু হালকা ছিল
এখনও তো আছে
রাষ্ট্র বাঁচাতে হবে, অমর কে কোথা কবে
নেতাদের কাছে।

বিদ্রোহী গুলি খাক আদিবাসী চলে যাক
জঙ্গল ছেড়ে
আমরা শহুরে লোক বাঁচব যে করে হোক
জঙ্গল কেড়ে।

শেয়ার করুন:

সুমনামি ২৩

অল্প বয়সে একটা হিন্দি গান শুনেছিলাম কোথাও একটা। সুরটি বেশ লেগেছিল। তাল, ছন্দ, লয়ও। সেই যুগের অনেক হিন্দি গানে ওই

আরও পড়ুন / শুনুন >