Search
Close this search box.

এ দিন নয়

কোনো উৎসবের দিন নয়
এ দিন নয় ক্যালেন্ডারে লালে লেখা
কোনো সুখবর আসেনি
আজ আসেনি হঠাৎ কোনো খুশির হাওয়া।

সমারোহের দিন নয়
এ দিন নয় আলোগুলো জ্বেলে দেবার
সুজন কেউ আসেনি
ঘরে আমার জমে আছে যে অন্ধকার।

এ দিনকাল শুধু অপেক্ষার
এ দিনকাল শুধু পথ চাওয়ার
এ দিনকাল শুধু অপেক্ষার
শুধু পথ চেয়ে চেয়ে থাকার।

যাবার পথ নেই তেমন নেই তেমন
ফেরার পথ ফেরারী ছায়া বিলীন
বাঁচার হিসেব আমি অবসাদ
আমার সময় সে ক্লান্তিতে যে অন্তরীন।

সিগারেটে ধোঁয়ায় ধোঁয়ায়
দেখি ছায়া নড়ে চড়ে বুকে আমার
আমার বুকে ঢেকেছে মুখ
বেঁচে থাকা আমার একা বেঁচে থাকা।

এ দিনকাল শুধু অপেক্ষার
এ দিনকাল শুধু পথ চাওয়ার
এ দিনকাল শুধু অপেক্ষার
শুধু পথ চেয়ে চেয়ে থাকার।

শেয়ার করুন:

যা গেছে

দূর নয় বেশি দূর ওই পরিবর্তিত বঙ্গভূমির বুকে কিছু টাকা বানানোর সুখে কিছু চিট ফান্ডের কেষ্ট বিষ্টু আগের থেকেই ছিল,

আরও পড়ুন / শুনুন >