Search
Close this search box.

কার্তিক তোর নতুন দোকান, পুরোনোটা ভাঙ্গলো পুলিশ
দরমার ঠেকনো দিয়ে, আবার চায়ের দোকান খুলিস।

পুরোনো চিলতে জমি, কফি পার্লারের পেটে
তোর এই শহরটাকে, বেনিয়া নিচ্ছে চেটে।

যৌবন আসছে তেড়ে, ইংলিশ এফ এম বেতার
কদাকার ল্যাজটা নেড়ে, শোনা যাক ফাসুন্ডি তার।

তবে তুই কোন দেশীরে, খেটে খেতে চাস এ দেশে
ভিখিরীর তালুক এটা, না খেয়েই মরগে শেষে

তোর চায়ে মন ভরেনা, এ শতক নতুন মনের
বিনিয়োগ আসতে দেনা, এ শতক বিশ্বায়নের।

থেকে যা খাল পাড়ে তুই, খুলে ফির নতুন দোকান
আমি আর কি বা পারি,বড়জোর একখানা গান।

শেয়ার করুন:

এই ভাবে

মোদ্দা কথা টা হলো বাঁচোআয়নায় একা একা নাচোঅঙ্গভঙ্গি এলোমেলোনিজেকে দেখেই হেসে ফেলো অত গুরুতর নয় সবগোদা মানুষের কলরবআসলে ব্যস্ত সব্বাইক্রোড়

আরও পড়ুন / শুনুন >

সুমনামি ১৭

ঠিক দু’দিন আগে সকালের এই মুহূর্তে হয়তো কারও কারও মনে ঘুরে বেড়াচ্ছিল আকাশবাণী কলকাতার একটি বিশেষ অনুষ্ঠানের কিছু সুর, ছন্দ,

আরও পড়ুন / শুনুন >