কেননা তুমি তো ফেটে পড়ছো না রাগে
এখনো তোমার ভন্ডামি ভালো লাগে
ভন্ডামি কিছু আমারও মজ্জাগত
শ্রেনীর সুবাদে আমিও তোমার মত
কেননা তুমি তো ইচ্ছে করেই অন্ধ
চেয়েছ বলেই তোমার দুচোখ বন্ধ
আমিও অন্ধ তোমার মতন সখা
শ্রেনীর সুবাদে তোমারই মতন বোকা
অথবা চালাক সেয়ানে সেয়ানে দুই
তুমি আর আমি এসো পাশাপাশি শুই
সুবিধের খাটে আমাদের খুনসুটি
শ্রেনীর সুবাদে সমঝোতা লুটোপুটি
চুলোয় যাকগে যা আছে চুলোয় যাবার
আমাদের আছে অঢেল খাবারদাবার
কেননা তুমি তো ফেটে পড়ছো না রাগে
এখনো তোমার ভন্ডামি ভালো লাগে
ভন্ডামি কিছু আমারও মজ্জাগত
শ্রেনীর সুবাদে আমিও তোমার মত।





























