Search
Close this search box.

স্তব্ধতার গান

আজ আমি ফিরে এসেছি
তোমার পাশে বসেছি
বলো তোমার কথা শুনবো আজ
শুনবো বলে তাই রাখিনি কাজ
তোমার কথা হারা গান
যার ঠিকানা জানা নেই- জানা নেই
স্তব্ধতার গান শোন।

প্রতিটি ঘরে ঘরে আর
দেয়ালে প্রতি রাস্তার
দেখেছি কথা বলে দার্শনিক
শুনেছি কথা ভরা মাঙ্গলিক
মানুষ মানুষের হাত ধরে
মুখর হতে চায় প্রাণ ভরে
তবু সে মুখরতার বুকে বাসা বাধে স্তব্ধতা – নীরবতা
স্তব্ধতার গান শোন।

মানুষ কথা বলে যায়
কথার কথা বলে যায়
কথা বলে কথা না শুনে
কথা শোনে কথা না শুনে
কথার মানে থাকে না
থাকে না তার কোন দাম- কোন দাম
স্তব্ধতার গান শোন।

আমার চোখে রাখো চোখ
কথার অবসান হোক
এখন আর কোন শব্দ নয়
এখন আর কোন কাব্য নয়
এখন তুমি আমি আর কোন কথায় বাঁধা নেই – বাঁধা নেই
স্তব্ধতার গান শোন।

সংশোধনেঃ শুভায়ু মজুমদার

শেয়ার করুন:

স্মার্টফোন-টুইটার-ফেসবুকদুরস্ত

বিশ্বের বৃহত্তম গণতন্ত্র হিসেবেও পরিচিত ভারতের বর্তমান প্রধানমন্ত্রী শ্রীযুক্ত নরেন্দ্র মোদি বিশ্বাস করেন এবং প্রকাশ্যে বলেনও – সিদ্ধিদাতা ‘গনেশ’ হলেন

আরও পড়ুন / শুনুন >

কখন

কখন তোমার দেখা পাব চোখের পাতায় চুমু খাব, চোখের তারায় জিজ্ঞাসা : বল কাকে বলে ভালোবাসা ? প্রশ্নোত্তরে যাবে দিন

আরও পড়ুন / শুনুন >