Search
Close this search box.

গাছের তলায়

গাছের তলায় জ্বলছে উনুন চলছে শাকের ঘন্ট রাঁধা
এমন কি সে গাছের ডালে দড়ি পিঁড়ির দোলনা বাঁধা
গাছ তলাতে ক্যানেস্তারা প্যাকিং বাক্স কয়েক খানা
পথের গেরস্থালির ওপর গাছ হয়েছে শামিয়ানা
গাছ তলাতেও সকাল আসে , আসে দুপুর বিকেল সন্ধ্যে
একটা নেড়ি কুকুর আসে নিয়ম করে ভাতের গন্ধে
গাছ তলাতে মানুষ থাকে গাছের ডালে কাক এর বাসা
আমায় নিয়ে সবাই বাঁচুক এটাই হলো গাছের আশা
গাছ তলাতেই থেবড়ে বসা মেয়ের কোলে ছোট্ট ছেলে
ময়লা আঁচোল মুঠোয় ধরে গাছ দেখে সে দু চোখ মেলে
গাছ তলাতেও সবই চলে, দুরন্ত প্রেম ঝগড়া ঝাঁটি
রাতের সোহাগ ভোরের লজ্জা দুপুর বেলার চড় চাপাটি
গাছ তলারই মানুষ ভাবে গাছের গায়ে হেলান দিয়ে
বর্ষা এলে যাব কোথায় গুঁজবো মাথা কোথায় গিয়ে
গাছের তলায় হোক তবুও ছোট্ট একটা ট্রান্‌জিস্টার
এ গান ও গান সে গান শোনায় আপন মনে দিব্যি দেদার
কে জানে কে বলতে পারে এই গানটাও প্রচার হলে
গাছ তলারি সেই মেয়েটা শুনবে এ গান ছেলে কোলে
আমার দৌড় ওই টুকুনি, গান লেখা আর সুর বোলানো
আমার নিবাস পাকা বাড়ী, আমার পেশা মন ভোলানো
আমার পেশা মন ভোলানো ।

সংযোজনে- শুভায়ু মজুমদার

শেয়ার করুন:

সুমনামি ১২

ছেলেবেলায় বেতারে একটি আধুনিক বাংলা গান শুনে চমকে উঠেছিলাম। ‘কাঠফাটা রোদে পিচ-ঢালা পথে ঝড়বাদলেতে শীতের রাতে রিকশা চালাই মোরা রিকশাওয়ালা।’

আরও পড়ুন / শুনুন >