Search
Close this search box.

তোমাকে দেখেছি

তোমাকে দেখছি ল্যাম্প পোস্ট এর নীচে
তোমাকে দেখছি কালীঘাট ব্রিজ এ একা
ভবানী ভবন যাবার বাঁকের মুখে
আসলে কিন্তু সেই তোমাকেই দেখা

তোমাকে দেখছি ব্র্যাবর্ন রোড এর ভীড়ে
তোমাকে দেখছি চীনা পট্টির জুতো
এসপ্লানাডের পাতাল স্টেশন এ নেমে
আসলে কিন্তু তোমাকে দেখবার ছুতো

তোমাকে দেখছি শ্যাম বাজারের মোড়ে
তোমাকে দেখছি পাঁচ মাথা একাকার
মানুষের ভীড়ে রাস্তা গুলিয়ে গিয়ে
আসলে কিন্তু তোমাকেই দরকার

তোমাকে দেখছি কফি হাউসের কাছে
তোমাকে দেখছি খুঁজছ পুরনো বই
পুরনো কিম্বা নতুন মলাটে আমি
আসলে কিন্তু তোমাকে খুঁজবই

তোমাকে দেখছি বই মেলা চত্বরে
তোমাকে দেখছি স্বতন্ত্রর স্টল
অনুষ্টুপের ঠেলাঠেলি ভেদ করে
আসলে কিন্তু তোমাকে দেখার ছল

তোমাকে দেখছি বালি উত্তরপাড়া
তোমাকে দেখছি ব্যারাকপুরের মোড়ে
শহরে আসছে ওই তো সোনার ভোর
আসলে কিন্তু তোমার ট্রেন এই চড়ে

তোমাকে দেখছি সেন্ট পলস এর চুড়ো
তোমাকে দেখছি হো চি মিন সরণীতে
নেলসন ম্যান্ডেলা উদ্যানে দেখি
আসলে কিন্তু তোমাকে আচম্বিতে

তোমাকে দেখছি চিত্পুরে ব্যান্ড পার্টি
তোমাকে দেখছি ট্রাম্পেট ক্ল্যারিনেটে
বিটন ঘুরিয়ে ব্যান্ড মাস্টার যাবে
আসলে কিন্তু তোমার দিকেই হেঁটে

তোমাকে দেখছি কুন্দঘাট গামী বাস এ
তোমাকে দেখছি গড়িয়া র দিকে গেলে
ঢাকুরিয়া ভুলে সেলিমপুর এই নামি
আসলে কিন্তু তোমাকেই দেখে ফেলে

তোমাকে দেখছি উল্টোডাঙ্গায় সোজা
তোমাকে দেখছি ফুটবল স্টেডিয়াম এ
দমদম ছোঁয়া বোয়িং বিমান গুলো
আসলে কিন্তু তোমার জন্যে নামে

নামলে বিমান রানওয়ের মসৃন এ
বোয়িং কিম্বা রুস্কি ইলেউসিন
ককপিট থেকে পাইলট বুঝে নেন
এসে গেল তার তোমাকে দেখার দিন ।

শেয়ার করুন:

সুমনামি ১৭

ঠিক দু’দিন আগে সকালের এই মুহূর্তে হয়তো কারও কারও মনে ঘুরে বেড়াচ্ছিল আকাশবাণী কলকাতার একটি বিশেষ অনুষ্ঠানের কিছু সুর, ছন্দ,

আরও পড়ুন / শুনুন >

সুমনামি ১৬

অল্প বয়সে বেতারে যাঁদের গান শুনতাম, তাঁদের কেউ কেউ চলে গিয়েছেন আগেই, কেউ কেউ বিদায় নিচ্ছেন এখন, ক্রমে ক্রমে। আমার

আরও পড়ুন / শুনুন >