Search
Close this search box.

গ্রাহাম স্টুয়ার্ট স্টাইন্স

graham stuart staines

ঐ তো মানুষ ধর্মের কথা বলছে
আগুনে তিনটি মানুষের দেহ জ্বলছে,
কেওনঝড়ের আদিবাসীদের গ্রামে
বজরং দল মানুষ পোড়াতে নামে।

ঐ তো কেমন ধর্মের ধ্বজা ওড়ে
আগুনে তিনটি মানুষের দেহ পোড়ে,
ভাটের সঙ্গে দুইনা বালক ছেলে
বজরং দল দিয়েছে আগুন জ্বেলে।

ঐ তো কেমন ধর্মের ভগ্নাংশ
গন্ধ ছড়ায় মানুষের পোড়া মাংস,
পুড়ছে ছেলেরা পুড়ছে তাদের বাপ
ধর্ম নিচ্ছে বিধর্মীদের মাপ।

ঐ তো কেমন ধর্মের খাঁটি দর্শন
সহজেই হয় ধর্ম যাজিকা ধর্ষণ,
কে ছিল হিন্দু কে হল খ্রীষ্টান
কে হল বৌদ্ধ কে হল মুসলমান।

ঐ তো কেমন ঘৃণার ঘৃণ্য আইন
শহীদ হলেন গ্রাহাম স্টুয়ার্ট স্টাইন্স,
থেকেছেন তিনি কুষ্ঠ রোগীর পাশে
তাঁর ধর্মটা মানুষকে ভালোবাসে।

আমার ধর্ম তোমায় জানিয়ে যাই
গানের দিব্যি আমি প্রতিশোধ চাই,
আমার বোধের হাতিয়ারে সান দিয়ে
পুড়ছি আমিও তোমায় সঙ্গে নিয়ে।

Shubhayu Majumder

শেয়ার করুন:

জ্বলছে প্রাণে

জ্বলছে প্রাণে অনেক জ্বালার চকমকি আজ,এবারে জ্বলবে আগুন ঠাণ্ডা হিমের স্যাঁতস্যাঁতে দিন ফুরায় দেখো ,এসেছে গ্রীষ্ম দারুণ… এবারে পুরনো সব

আরও পড়ুন / শুনুন >