হঠাৎ রাস্তায় আপিস অঞ্চলে
হারিয়ে যাওয়া মুখ চমকে দিয়ে বলে
“বন্ধু, কী খবর বল?
কত দিন দেখা হয় নি… ”
পুরনো দোকানে বিগত আড্ডা
বিগত ঝগড়া বিগত ঠাট্টা
বন্ধু, কী খবর বল?
কত দিন দেখা হয় নি…
দলাদলির দিন গলাগলির দিন
হঠাৎ অকারণে হেসে ওঠার দিন
বন্ধু, কী খবর বল?
কত দিন দেখা হয় নি…
হারানো লেত্তি হারানো লাট্টু
সময় চলে যায় বেয়ারা টাট্টু
বন্ধু কী খবর বল?
কত দিন দেখা হয় নি…
সময় চলে গেছে এবং চলছে
চলতি জীবনের গল্প বলছে
পাল্টে গেলি তুই
আমিও পাল্টে গিয়েছি মাঝ পথে হাঁটতে হাঁটতে
বন্ধু, কী খবর বল?
কত দিন দেখা হয় নি।





























