Search
Close this search box.

ছুটল ছুটিতে

ছুটল ছুটিতে দূরপাল্লার ট্রেন
ছুটতে ছুটতে এসে গেল আশ্বিন
আগে আর পরে ছোটাছুটি ছোটাছুটি
মাঝখানে কিছু ছুটি কাটানোর দিন।

ছুটির ঘুড়িটা ছুটির আকাশে ওড়ে
ঘুড়িতে ঘুড়িতে ছুটির লড়াই লাগে
ছুটির মাঞ্জা পাঞ্জা লড়তে এলো
দেখি কার ঘুড়ি ছুটি পেয়ে যায় আগে৷

ছুটির পাখীটা ছটফট করে রোজ
খাঁচায় বন্দী পালাতে পারে না তাই
দানাপানি তাকে যতই দাওনা তুমি
পাখীর কিন্তু ছুটির আকাশ চাই৷

ভোরের মাটিতে শিউলিফুলের ছুটি
মেটে রং ডাকে সবুজকে আয় আয়
রংগুলো হয় একাকার ছুটি পেলে
ঘাসের সবুজ রোদ্দুরে মিশে যায়।

রোদ্দুরে ছুটি পেয়ে গেল প্রজাপতি
যেখানে ইচ্ছে, যতবার খুশি ঘোরে
ডানায় ডানায় ছুটির দিগ্বিজয় দিগ্বিজয়
রঙে আর রঙে ছুটির নিশান ওড়ে৷

বছর খানেক চাকরি বাকরি করে
কামালেন জেঠু নিচ্ছেন অবসর
দূরদর্শনে দেখছেন ‘ছুটি ছুটি’
পেয়েছেন ছুটি অনেক বছর পর

মনে পড়ে তাঁর আরেক জনের কথা
ধিতাং ধিতাং বোলের ছন্দে সুরে
ছোটালেন তিনি গানের অজস্রতা
কাটা ছিল তাঁর টিকিট অনেক দূরে।

শেয়ার করুন:

সুমনামি ১৪

ও যে মানে না মানা’ গানটির সুর করতে গিয়ে রবীন্দ্রনাথ শুদ্ধ স্বরবিশিষ্ট সপ্তকের শুদ্ধ গান্ধারটিকে ‘সা’ মেনে আগের শুদ্ধ স্বরগুলিকে

আরও পড়ুন / শুনুন >

সুমনামি ০৩

গজল-এ-ভেটকি। সেই কৈশোরে বিভূতিভূষণ মুখোপাধ্যায়ের গণশা-ঘোঁৎনা-গোরাচাঁদ’কে গুপ্তর গল্পগুলো (সকলেই লেখকের মতো শিবপুরের লোক) পড়তে পড়তে জেনেছিলাম: ‘নাচগানসুর তিনে শিবপুর’। শিবপুর,

আরও পড়ুন / শুনুন >