Search
Close this search box.

উত্তরও জানা

কতটা পথ পেরোলে তবে পথিক বলা যায়
কতটা পথ পেরোলে পাখি জিরোবে তার দায়
কতটা অপচয়ের পর মানুষ চেনা যায়
প্রশ্নগুলো সহজ, আর উত্তরও তো জানা।।

কত বছর পাহাড় বাঁচে ভেঙ্গে যাবার আগে
কত বছর মানুষ বাঁচে পায়ে শিকল পড়ে
ক’বার তুমি অন্ধ সেজে থাকার অনুরাগে
বলবে তুমি দেখছিলে না তেমন ভালো করে।।

কত হাজার বারের পর আকাশ দেখা যাবে
কতটা কান পাতলে পরে কান্না শোনা যাবে
কত হাজার মরলে তবে মানবে তুমি শেষে,
বড্ড বেশী মানুষ গেছে বানের জলে ভেসে ।।

শেয়ার করুন:

কবীর জ্যাঠুর গান

রেজিনা খাতুন, মগরাহাটের কোথায় তোমার বাড়ি? পুলিশের গুলি তোমায় নিয়ে অজানায় দিলো পাড়ি। সেখানে সায়েরা বিবিও গেছেন পুলিশের গুলি খেয়ে।

আরও পড়ুন / শুনুন >

How is that!

১৯৯৬ সালের ৭ই মে ছিল ভোট। সেদিন সকালে দক্ষিন কলকাতার কোন একটি পাড়ায় ছোট্ট ছোট্ট কয়েকটি ছেলে, অতি সাধারণ ঘরের

আরও পড়ুন / শুনুন >

যা গেছে

দূর নয় বেশি দূর ওই পরিবর্তিত বঙ্গভূমির বুকে কিছু টাকা বানানোর সুখে কিছু চিট ফান্ডের কেষ্ট বিষ্টু আগের থেকেই ছিল,

আরও পড়ুন / শুনুন >